শিরোনাম:

সাংবাদিকদের ওপর হামলা, মানববন্ধনে ৭২ ঘন্টার আল্টিমেটাম ক্র্যাবের

সাংবাদিকদের ওপর হামলা, মানববন্ধনে ৭২ ঘন্টার আল্টিমেটাম ক্র্যাবের

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত সব আসামিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে ক্র্যাব আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় এ সময় বেঁধে দেওয়া হয়।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল এই আল্টিমেটাম দিয়ে বলেন, সিসিটিভির ফুটেজ দেখে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামিদের ছবি প্রকাশ করতে হবে। অন্যথায় নরসিংদী জেলার এসপি ও মাধবদী থানার ওসি অপসারণে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান ক্র্যাব সভাপতি।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ল’ রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ, ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন-ডিজাব, রিপোর্টার্স এগেইনস্ট করাপশন-র‌্যাক, পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম, ঢাকা মেডিকেল রিপোর্টার্স এসোসিয়েশন, ট্রান্সপোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা জার্নালিস্ট কাউন্সিলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

গত ২৬ জানুয়ারি নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ক্র্যাবের পিকনিকের বাসে চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অন্তত ১০ জন ক্র্যাব সদস্য আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নরসিংদী সরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে নিজ নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মাধবদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম বলেন, নরসিংদীতে এই সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ।

তিনি বলেন, ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইজিপি কেউই ক্র্যাবের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেননি, আহতদের দেখতেও যাননি, যা খুবই দুঃখজনক।

ডিইউজে সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘ক্রাইম রিপোর্টাররা যখন আঘাতপ্রাপ্ত, তখন বোঝা যায় দেশের কী অবস্থা! এ ঘটনায় কারা জড়িত তা স্পষ্ট।’ তিনি অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন বলেন, নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা খুবই ন্যাক্কারজনক। তিনি অবলিম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল বলেন, ঘটনার পর পুলিশকে অবগত করা হলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। এটি খুবই দুঃখজনক।

ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ বলেন, ‘ভিডিও ও সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত হওয়া আসামিদের এখনো গ্রেপ্তার না করা প্রশাসনিক গাফিলতি।’ তিনি দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করার আহ্বান জানান।

ক্র্যাবের সাবেক সভাপতি মধুসূদন মণ্ডল বলেন, এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এই পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খান বলেন, ট্রিপল নাইনে কল করলে ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে বাধ্য। কিন্তু এত বড় ঘটনা ঘটল, আমাদের এত মেম্বার আহত হলো, তার আধা ঘণ্টা পরে পুলিশ সেখানে এসেছে। পুলিশ আরও আগে আসলে আমরা ক্ষয়ক্ষতি এড়াতে পারতাম।

প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন ক্র্যাবের সাবেক সহ-সভাপতি শাহীন আব্দুল বারী, ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সভাপতি ইকরামুল কবীর টিপু, জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মোমিন হোসেন, ক্র্যাবের সহ-সভাপতি জিয়া খান, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ সভাপতি মাসুদুল হক, বিএসআরএফ সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ বাদল, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ, ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশনের (ডিজাব) সভাপতি মো. আলমগীর হোসেন, রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) সভাপতি সাফিউদ্দিন আহমেদ, র‌্যাক সাধারণ সম্পাদক তাবারুল হক, পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) সভাপতি খোন্দকার কাওছার হোসেন, পিআরএফ সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ঢাকা মেডিকেল রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবু, ট্রান্সপোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি আজিজুল হাকিম প্রমুখ।

খামেনিকে হত্যা ‘নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের’ ‘নির্লজ্জ লঙ্ঘন’: পুতিন

সাংবাদিকদের ওপর হামলা, মানববন্ধনে ৭২ ঘন্টার আল্টিমেটাম ক্র্যাবের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে মার্কিন ও ইসরায়েলি হামলায় হত্যার ঘটনাকে নৈতিকতা ও আইনের ‘সিনিক্যাল লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছেন। খবর এএফপি

ক্রেমলিন দ্বারা প্রকাশিত তার ইরানি সমকক্ষ মাসউদ পেজেশকিয়ানকে লেখা একটি চিঠিতে, পুতিন খামেনেইর হত্যার জন্য ‘গভীর শোক’ প্রকাশ করেছেন, বলছেন যে এই হত্যাকাণ্ড মানব নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সমস্ত নিয়মের ‘সিনিক্যাল লঙ্ঘন’ করে করা হয়েছে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

সাংবাদিকদের ওপর হামলা, মানববন্ধনে ৭২ ঘন্টার আল্টিমেটাম ক্র্যাবের

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

অর্থমন্ত্রীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান। তিনি গণমাধ্যমকে জানান, নিউমোনিয়ার সংক্রমণ দেখা দেওয়ায় মন্ত্রীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে এবং তিনি চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে নতুন সরকার গঠিত হলে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

খামেনির হত্যা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা: ইরানের প্রেসিডেন্ট

সাংবাদিকদের ওপর হামলা, মানববন্ধনে ৭২ ঘন্টার আল্টিমেটাম ক্র্যাবের

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রবিবার বলেছেন যে মার্কিন ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা।

রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেছেন “ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বব্যাপী শিয়াদের একজন বিশিষ্ট নেতার হত্যাকাণ্ডকে মুসলমানদের বিরুদ্ধে এবং বিশেষ করে বিশ্বব্যাপী শিয়াদের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধের ঘোষণা হিসেবে দেখা হচ্ছে,”।

পেজেশকিয়ান বলেছেন যে সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামিক প্রজাতন্ত্রের অধিকার এবং দায়িত্ব।

“ইসলামিক প্রজাতন্ত্র ইরান এই ঐতিহাসিক অপরাধের অপরাধী এবং পরিকল্পনাকারীদের প্রতিশোধ নেওয়াকে তার বৈধ দায়িত্ব এবং অধিকার বলে মনে করে,” পেজেশকিয়ান বলেছেন।

×