শিরোনাম:

সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টা ড. ইউনূস এখন কী করবেন?

সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টা ড. ইউনূস এখন কী করবেন?

সদ্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আর এর মধ্য দিয়েই বিদায় নিয়েছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টা ড. ইউনূস এখন কী করবেন, সরকারি বাসবভবনে থাকছেন নাকি ছেড়ে দিয়েছেন, এমন অনেক প্রশ্নে চলছে নানা আলোচনা।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার তিনদিন পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সে সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে নির্ধারণ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের সরকারি আবাসন পরিদপ্তর।

সাধারণত গণভবনই সরকার প্রধানের বাসভবন হয়ে থাকে। কিন্তু ৫ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর হাজারো ছাত্র-জনতার সেখানে হামলা ও ভাঙচুর চালানোয় বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। তাই অন্তর্বর্তী সরকার প্রধানের বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে বেছে নেয়। নতুন সরকার গঠিত হওয়ায় এখন মুহাম্মদ ইউনূসকে ছাড়তে হবে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা।

অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর অধ্যাপক ইউনূস সরকারি বাসভবন যমুনাই থাকছেন কি না- এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান বলেন, ‘অধ্যাপক ইউনূস যমুনায় সরকারি বাসভবনেই আছেন।’ তবে, এই সপ্তাহের পরে গুলশানে নিজের বাসায় উঠবেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একজন কর্মকর্তা।

এদিকে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী ও যমুনার আশেপাশের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা ডিএমপির রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান। পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এখানে ওঠার কথা। আমি যতটুকু জানি, এখানে সংস্কারের কাজ হবে। এটা হয়তো আনুমানিক মাস দুই লাগতে পারে উঠতে।’

এদিকে, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বিবিসি বাংলাকে জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী যখন উঠবেন, তখন ওনার ডিজায়ার অনুযায়ী কিছু সংস্কার লাগবেই। প্রধান উপদেষ্টা ওঠার আগে কিছু কাজ করা হয়েছিল। কিছু কাজ করা লাগবে। আমাদের প্রস্তুতি আছে।’ মি. ইউনূস ঠিক কবে যমুনা ছেড়ে যাবেন সেটি সুস্পষ্ট না জানলেও খুব শীঘ্রই ছেড়ে দেবেন বলে শুনেছেন তিনি।

তাহলে নতুন প্রধানমন্ত্রীর জন্য যমুনার সংস্কার কাজ কবে থেকে শুরু হবে বা কতদিন লাগবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা টার্গেট করেছি যে, আমরা এটা ভ্যাকেন্ট পাওয়ার পর থেকে একমাসের মধ্যে রেডি করতে পারবো।’

দেশেই কী থাকছেন সাবেক এই সরকারপ্রধান?
সরকারের দায়িত্ব হস্তান্তর করলেও অধ্যাপক ইউনূস এখন দেশেই থাকছেন। মার্চের তৃতীয় সপ্তাহে একটি অনুষ্ঠানে জাপান গিয়ে আবার বাংলাদেশে ফিরে আসবেন তিনি। জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে পাঁচ দিনব্যাপী ওই অনুষ্ঠানে অংশ নেবেন অধ্যাপক ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থাকার সময়ই তার এই সফর নির্ধারিত হয়েছিল।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী জানান, ‘উনি (অধ্যাপক ইউনূস) ব্যক্তিগত কাজ করছেন এখন, যেটা করতেন আগে। তারপরে ইউনূস সেন্টারে অফিস শুরু করবেন। নেক্সট উইক থেকেই অফিস শুরু করবেন। যমুনায় বসেই ব্যক্তিগত কাজগুলা করছেন তিনি।’

কবে থেকে ইউনূস সেন্টারের কার্যালয়ে অফিস শুরু করবেন এমন প্রশ্নে এই কর্মকর্তা জানান, “নেক্সট উইকে ইউনূস সেন্টারে জয়েন করবেন। এরপরে ওনার থ্রি জিরো কনসেপ্ট নিয়ে রেগুলার বেসিসে কাজ করবেন।”

অধ্যাপক ইউনূসের এই থ্রি জিরো কনসেপ্ট হলো, শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণের ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। তবে অধ্যাপক ইউনূস প্রকাশ্যে এখনো কোনো মন্তব্য করেননি। সূত্র- বিবিসি বাংলা

খামেনিকে হত্যা ‘নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের’ ‘নির্লজ্জ লঙ্ঘন’: পুতিন

সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টা ড. ইউনূস এখন কী করবেন?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে মার্কিন ও ইসরায়েলি হামলায় হত্যার ঘটনাকে নৈতিকতা ও আইনের ‘সিনিক্যাল লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছেন। খবর এএফপি

ক্রেমলিন দ্বারা প্রকাশিত তার ইরানি সমকক্ষ মাসউদ পেজেশকিয়ানকে লেখা একটি চিঠিতে, পুতিন খামেনেইর হত্যার জন্য ‘গভীর শোক’ প্রকাশ করেছেন, বলছেন যে এই হত্যাকাণ্ড মানব নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সমস্ত নিয়মের ‘সিনিক্যাল লঙ্ঘন’ করে করা হয়েছে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টা ড. ইউনূস এখন কী করবেন?

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

অর্থমন্ত্রীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান। তিনি গণমাধ্যমকে জানান, নিউমোনিয়ার সংক্রমণ দেখা দেওয়ায় মন্ত্রীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে এবং তিনি চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে নতুন সরকার গঠিত হলে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

খামেনির হত্যা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা: ইরানের প্রেসিডেন্ট

সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টা ড. ইউনূস এখন কী করবেন?

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রবিবার বলেছেন যে মার্কিন ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা।

রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেছেন “ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বব্যাপী শিয়াদের একজন বিশিষ্ট নেতার হত্যাকাণ্ডকে মুসলমানদের বিরুদ্ধে এবং বিশেষ করে বিশ্বব্যাপী শিয়াদের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধের ঘোষণা হিসেবে দেখা হচ্ছে,”।

পেজেশকিয়ান বলেছেন যে সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামিক প্রজাতন্ত্রের অধিকার এবং দায়িত্ব।

“ইসলামিক প্রজাতন্ত্র ইরান এই ঐতিহাসিক অপরাধের অপরাধী এবং পরিকল্পনাকারীদের প্রতিশোধ নেওয়াকে তার বৈধ দায়িত্ব এবং অধিকার বলে মনে করে,” পেজেশকিয়ান বলেছেন।

×