শিরোনাম:

শিক্ষাক্ষেত্রের উন্নয়নে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষাক্ষেত্রের উন্নয়নে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষাক্ষেত্রের উন্নয়নে শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৯ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চীন দূতাবাস ও ‘চায়না-বাংলাদেশ এডুকেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ এসোসিয়েশন’ আয়োজিত চীন-বাংলাদেশ শিক্ষা কো-অপারেশন ফোরাম-২০২৬-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘রড-সিমেন্ট নয়, চীন-বাংলাদেশ সম্পর্কের মূলভিত্তি হবে শিক্ষা। সাম্প্রতিক বছরগুলোতে চীন যেভাবে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে জনবহুল দেশ হিসেবে দেশের জন্য অনুকরণীয়।’

আগের মতো শুধু পরীক্ষা আর জিপিএ-৫ নয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘চীনের সঙ্গে টেকনিক্যাল ও জেনারেল এডুকেশনের জন্য সরকার কাজ করছে।’

শিক্ষামন্ত্রী বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষাক্ষেত্রের উন্নয়ন করতেই হবে, এর কোন বিকল্প নেই। এ জন্য শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে।‌ বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। পর্যায়ক্রমে দেশের জিডিপি’র ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, শিক্ষার মানোন্নয়নে সিলেবাস, কারিকুলাম এবং একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তনের উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষকদের মানের উন্নয়ন ঘটাতে হবে। এ জন্য আমরা চীনের সঙ্গে যৌথ উদ্যোগে সাধারণ ও কারিগরি শিক্ষকদের জন্য প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদেরকে দেশের নেতৃত্ব গ্রহণের জন্য যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বলেন, আমরা চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সেতুবন্ধন আরও সুদৃঢ় করে চাই। সেই সেতুর মূল উপকরণ হবে শিক্ষা।

ফোরামে শিক্ষাক্ষেত্রে সহযোগিতার জন্য বাংলাদেশ ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানশেষে অতিথিরা শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্বমানের প্রযুক্তি যুক্ত করতে সরকারের চেষ্টা অব্যহত আছে।’ শিগগিরিই ‘নতুন কুঁড়ি’ কোরআন তেলওয়াত প্রতিযোগিতা পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়।

আয়োজনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে চীনের উদাহরণ টেনে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ করা হয়।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম বদরুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সারাদেশে আবহাওয়া পরিস্থিতির বড় পরিবর্তনের আভাস

শিক্ষাক্ষেত্রের উন্নয়নে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ঘনীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এর প্রভাবে দেশের উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে টানা পাঁচদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে সারাদেশে আবহাওয়া পরিস্থিতির বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রামসহ অন্যান্য বিভাগে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত দিয়েছে। এছাড়া আগামী পাঁচদিন পরও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৩ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান-এর দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া দেশের অন্যত্র দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (১৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (১৭ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করা হচ্ছে না: শিক্ষামন্ত্রী

শিক্ষাক্ষেত্রের উন্নয়নে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

একজন শিক্ষার্থীর এসএসসি শেষ করতে ১০ বছরের একদিনও যাতে সময় বেশি না লাগে সেই পরিকল্পনা করছে সরকার।

বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এবং ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্যতা করা হচ্ছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হতে যাতে কোনো সেশন জট না হয় এ নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, ‘এসএসসি শেষ করতে ১০ বছরের একদিনও যাতে সময় বেশি না লাগে তার পরিকল্পনা করেছে সরকার। এ নিয়ে আজই বৈঠক হবে। বৈঠক শেষে সিদ্ধান্ত আসবে।’ শিক্ষামন্ত্রী বলেন, দেশের উৎপাদনশীল মানবসম্পদ তৈরিতে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার।

রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন বলেন, চুক্তির ফলে এই শিক্ষাপ্রতিষ্ঠান যে বিদ্যুৎ ব্যবহার করত সেটা থেকে ৩০-৩৫ শতাংশ হ্রাস পাবে। ওমেরা সোলার টেকসই উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করতে চায়। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এ সিস্টেম মডেল হতে পারে। ৬০০ ওয়াট বিদুৎ উৎপাদনের এই প্রকল্প অনুকরণীয় মডেল হিসেবে কাজ করবে। যার সুবিধা পাবে শিক্ষার্থীরা।

এক সময় ধর্মীয় বিরোধ তৈরি করা হয়েছিল: তথ্যমন্ত্রী

শিক্ষাক্ষেত্রের উন্নয়নে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হত। পরিকল্পিতভাবে নাটক করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে ধর্মীয় বিরোধ তৈরি করা হয়েছে।

বুধবার (১৩ মে) উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’র চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক, সামাজিক পরিবেশ বজায় রয়েছে।

তিনি বলেন, ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা আমরা বহন করছি। আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।

এই সরকারকে ভাঙা অর্থনীতির হাত থেকে সাবলম্বী করতে কমপক্ষে ২ বছর সময় লাগবে জানিয়ে তিনি আরও বলেন, এই সময়টায় কেউ যেন আমাদের রাজনৈতিকভাবে বিভাজিত করতে না পারে।

আমরা একত্রিত না থাকলে ধ্বংস করা আওয়ামী লীগের অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে না, বলেন তথ্যমন্ত্রী।

×