শিরোনাম:

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত খাদেমুল ওই ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে খাদেমুলসহ কয়েকজন ব্যক্তি বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯০৫/৬ এস এলাকা দিয়ে ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় যান। তারা কাঁটাতারের বেড়ার কাছাকাছি পৌঁছালে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে দ্রুত রংপুরের ডক্টরস ক্লিনিকে নিয়ে গিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সীমান্তের এই ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহতের খবর তারা নিশ্চিত হয়েছেন। তবে ঠিক কী কারণে বিএসএফ গুলি চালিয়েছে, সেই প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিজিবির পক্ষ থেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং আলোচনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

ফেসবুকে মোদির ভিডিও ব্লক, ক্ষমা চেয়ে যা বললো মেটা

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মোদির সেলফি ভিডিও ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে ব্লক বা রিমুভ করার ঘটনায় ক্ষমা চেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির পরিচালনাকারী প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি দাবি করেছে যে, এটি কোনো ইচ্ছাকৃত পদক্ষেপ ছিল না, বরং একটি “কারিগরি ত্রুটি” বা “টেকনিক্যাল ইস্যু”র কারণে ভিডিওটি ভুলবশত সরিয়ে ফেলা হয়েছিল।

মঙ্গলবার (২৮ জুলাই) ভিডিও ব্লকের বিষয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ফেসবুক, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমের মালিকানা প্রতিষ্ঠান মেটা। মেটা বিষয়টিকে একটি ‘কারিগরি ত্রুটি’ হিসেবে উল্লেখ করেছে।

গত ২৩ জুলাই নরেন্দ্র মোদি ব্লক হওয়া সেলফি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে আপলোড করেন। ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ নামে একটি সংগঠনের আয়োজনে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে জেন-জি বা তরুণ প্রজন্মের উদ্দেশে ভিডিও বার্তায় বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-এক প্রতিবেদনে উল্লেখ করে, ঘটনার স্পষ্টিকরণ চাইতে মেটা ও ইনস্টাগ্রামের বৈশ্বিক প্রধানদের তলব করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও এ বিষয়ে ব্যাখ্যা দিতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ভারত সরকার।

পরে, এক বিবৃতিতে মেটার একজন মুখপাত্র জানান- কন্টেন্টটি ভুলবশত সরিয়ে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তা ফিরিয়ে আনা হয়েছে। তবে ভিডিওটির অ্যাকসেস সাময়িকভাবে সীমাবদ্ধ করার আগে পর্যন্ত এটি কয়েক মিলিয়ন বার দেখা হয়েছিল।

ভিডিওটি ইতিমধ্যেই পুনরুদ্ধার করা হয়েছে এবং এটি এখন আগের মতোই ফেসবুক ও ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে।

মিরপুর কলেজের দেয়াল ধসে ২ জনের মৃত্যু

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মিরপুর কলেজের দেয়াল ধসে ২ জনের মৃত্যু । ছবি ; সংগৃহীত

মিরপুর-২ নম্বরে বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের লাভ রোড-মন্দির রোড এলাকা টিসিবির পণ্য সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর দেয়াল ধসে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয় কলেজের একটি দেয়াল হঠাৎ ধসে পড়লে টিসিবির পণ্য নিতে অপেক্ষমাণ কয়েকজন এর নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, দুপুর ১টা ২৭ মিনিটের দিকে হঠাৎ দেওয়ালটি ধসে পড়ে। তখন সেখানে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়ানো কয়েকজন দেয়ালের নিচে চাপা পড়ে আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে এক নারীর মৃত্যু হয়। এছাড়া ৬-৭ জন এ ঘটনায় আহত হয়েছেন। নিহত নারী নাছিমা বেগম মিরপুর-২ এলাকার জনতা হাউজিংয়ের বাসিন্দা। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

অপরদিকে প্রায় ৪০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পদ্মায় নৌকাডুবিতে বাবা ও ছেলে নিখোঁজ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

রাজশাহীর পদ্মা নদীতে ঘাসবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। বাকিদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। সাঁতার কেটে তীরে উঠে আসেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজশাহী নগরীর বড়কুঠি এলাকার পদ্মায় এই ঘটনা ঘটে। নিখোঁজ বাবা ও ছেলেকে উদ্ধারে রাজশাহী ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।

রাজশাহী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে জেগে উঠা চরে খড় কাটতে গিয়েছিলেন তারা। সেখানে কাজ শেষে একটি নৌকায় খড় বোঝাই করে তারা ফিরছিলেন। সেই নৌকায় একজন নারী ও সাতজন পুরুষ ছিলেন। পথে নৌকাটি মাঝ নদীতে এসে হঠাৎ স্রোতে মাঝে পড়ে ডুবে যায়। এ সময় সাঁতার দিয়ে ছয়জন কিনারায় ওঠেন। তবে কাউসার ও তার ছেলে জিয়ারুল পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য উদ্ধার কাজে অংশ নেয়।

নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন পবা উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার কাউসার আলী (৬০) ও তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)। এই ঘটনায় জিয়ারুলের মা জাহেরা বেগমকে (৫৫) উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপপরিচালক মনজিল হক বলেন, ‘নিখোঁজ দুজনকে উদ্ধারে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের ছয়জন ডুবুরি আছেন। দুজন দুজন করে তারা পানির নিচে গিয়ে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি নৌকা নিয়েও নদীতে চোখ রাখা হচ্ছে। দুজনকে উদ্ধার করতে সন্ধ্যা পর্যন্ত তাদের অভিযান চলবে।

নৌকাটি ডুবতে দেখে পদ্মা গার্ডেন এলাকায় নদীর তীরে অপেক্ষমান অন্যান্য নৌকার মাঝি এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন। তাদের তাৎক্ষণিক সহায়তায় পানিতে হাবুডুবু খেতে থাকা আট যাত্রীর মধ্যে ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তবে মুহূর্তের মধ্যেই নদীর স্রোতে তলিয়ে যান আফছার আলী ও তার ছেলে জিয়ারুল।

×