শিরোনাম:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘পাইকগাছা ক্যাম্পাস’ বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘পাইকগাছা ক্যাম্পাস’ বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি

মতবিনিময়ে পাইকগাছা ক্যাম্পাস’ বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি। ছবি : সংগৃহীত

‎খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছাস্থ দ্বিতীয় ক্যাম্পাস জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়’র (পিসি রায়)  নামে নামকরণের দাবি জানিয়েছেন ’স্যার পিসি রায় স্মৃতি সংসদ’। প্রতি বছর ২ আগস্ট জেলা প্রশাসনের উদ্যোগের বিজ্ঞানীর জন্মবার্ষিকী সরকারি ভাবে উদযাপিত হয়ে আসছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সাথে মতবিনিময় করে এ দাবি জানান সংসদের নেতৃবৃন্দ।

স্মৃতি সংসদের সভাপতি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আলহাজ্ব মুহাম্মদ কওসার আলী গাজী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও তানভীর আহমেদ সহ স্যার পিসি রায় স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় ডাঃ আলহাজ্ব মুহাম্মদ কওসার আলী গাজী বলেন বিজ্ঞানী পিসি শুধু বাংলাদেশের গর্ব নয়, তিনি বিশ্ব নন্দিত বিজ্ঞানী ছিলেন। তিনি বিজ্ঞানীর স্মৃতি সংরক্ষণ ও তার জীবন আদর্শ তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছাস্থ দ্বিতীয় ক্যাম্পাস জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণ করার দাবি জানানএছাড়া স্মৃতি সংসদের পক্ষ থেকে বিজ্ঞানীর বসতবাড়ি সংস্কার, জমির বিরোধ নিষ্পত্তি, অডিটোরিয়াম, মিউজিয়াম, রেস্ট হাউস নির্মাণ সহ আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন এবং বিজ্ঞানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। এসময় স্মৃতি সংসদের নেতৃবৃন্দ উপজেলার রাড়ুলীতে ১৮৫০ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম বালিকা বিদ্যালয় ভুবনমোহিনী মাধ্যমিক বালিকা জাতীয়করণ ও ১৯০৩ সালে প্রতিষ্ঠিত আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট কে ডিগ্রি কলেজে রুপান্তর এবং জাতীয়করণের দাবি জানান।

উল্লেখ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র পিসি রায় ১৮৬১ সালের ২ আগস্ট খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৪ সালের ১৬ জুন পরলোকগমন করেন। চির কুমার এ বিজ্ঞানী তার জীবনের অর্জিত সকল সম্পদ মানব কল্যাণে দান করে গেছেন।

ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘পাইকগাছা ক্যাম্পাস’ বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি

ছবি সংগৃহীত

‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযোগ গঠন (চার্জগঠন) করে আনুষ্ঠানিক বিচার শুরু করেছেন আদালত।

সোমবার (৩ আগস্ট) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালত আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই চার্জগঠনের আদেশ দেন।

আজ সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীর আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই চার্জগঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন। দুদক প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার শুনানিকালে মতিউর রহমানকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। দোষী না নির্দোষ জানতে চাইলে মতিউর রহমান নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন।

দুদকের পক্ষে চার্জগঠনের প্রার্থনা করে শুনানি করেন প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। আর ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও বিডিআর বিদ্রোহ মামলার প্রসিকিউটর আলহাজ্ব মো. বোরহান উদ্দিন আসামির অব্যাহতি চেয়ে শুনানি করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ২০২৪ সালে কোরবানির জন্য ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা- সমালোচনা হয়।

ইরানের সঙ্গে আলোচনা আজ শুরুর কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প

খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘পাইকগাছা ক্যাম্পাস’ বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি

ছবি সংগৃহীত

ইরানে একটি বড় ধরনের সামরিক হামলা স্থগিত করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন দফার আলোচনা শুরু হতে যাচ্ছে।

আজ সোমবার (৩ আগস্ট, ২০২৬) বিকেল থেকেই তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন দফার আলোচনা শুরু হতে যাচ্ছে। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই ঘোষণা দেন।

রোববার সাপ্তাহিক ছুটি শেষে নিউ জার্সি থেকে ওয়াশিংটন ডিসিতে ফিরে ট্রাম্প জানান, দুপক্ষের মধ্যে আলোচনা সোমবার বিকালে শুরু হবে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা হামলার ব্যাপকতা সম্পর্কে জানত, কারণ তারা এর প্রস্তুতি দেখতে পেয়েছিল। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। এটি সোমবার বিকালে শুরু হবে। একটি চুক্তিতে আসতে ইরানের জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি ট্রাম্প।

রয়টার্স জানিয়েছে, তবে কোথায় এই আলোচনা হবে বা কারা কারা এতে যুক্ত থাকবেন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের মন্তব্যের বিষয়ে ইরান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। মার্কিন প্রেসিডেন্ট বারবার আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। তবে তার এমন প্রতিশ্রুতির পরও বিভিন্ন সময়ে পাল্টাপাল্টি হামলা আবার শুরু হয়েছে।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির আলোচনা চূড়ান্তকরণের পথে রয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি ট্রাম্পের এ দাবি অস্বীকার করেছে। তাদের দাবি, আরও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে তেহরান যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের অনুরোধ করেনি। পাশাপাশি তারা ট্রাম্পের দাবিকে নতুন মিথ্যা ছাড়া আর কিছুই নয় বলে উল্লেখ করেছে।

ভারতে ভারী বৃষ্টি-বন্যায় নিহত ১৪, বাস্তুচ্যুত হাজারো মানুষ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘পাইকগাছা ক্যাম্পাস’ বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি

ভারতে ভারী বৃষ্টি-বন্যায় রাস্তাঘাট সয়লাব । ছবি সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেরালা রাজ্যে বৃষ্টি ও বন্যায় ১১ জন এবং কর্ণাটকে ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে।

কেরালা সরকারের এক মন্ত্রী জানিয়েছেন, রোববার (০২ আগস্ট) পর্যন্ত বৃষ্টিজনিত ঘটনায় মৃতের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রায় সাত হাজার ৭০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের জন্য রাজ্যজুড়ে প্রায় ২৭৫টি ত্রাণকেন্দ্র খোলা হয়েছে।

কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন জেলা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ত্রাণকেন্দ্রের ব্যবস্থাপনা পর্যালোচনা করবেন। এর আগে রোববার তিনি জানান, বন্যাকবলিত এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারও কেরালার কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টির কারণে কেরালার বিভিন্ন জেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাজ্য পর্যায়ের শিক্ষক নিয়োগ পরীক্ষাও স্থগিত করেছে সরকার।

এদিকে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, কর্ণাটক রাজ্যে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে শনিবার এক দম্পতি ও তাদের ছেলে নিহত হয়েছেন বলে। সূত্র: রয়টার্স

×