শিরোনাম:

অভিবাসী ঢল ঠেকাতে এবার সেউতায় ভাসমান ব্যারিয়ার বসিয়েছে স্পেন

অভিবাসী ঢল ঠেকাতে এবার সেউতায় ভাসমান ব্যারিয়ার বসিয়েছে স্পেন

সেউতায় নিউমেটিক ব্যারিয়ার বসাচ্ছে স্পেনের সিভিল গার্ডের সদস্যরা । ছবি : এএফপি

স্পেন সরকার তাদের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতা (Ceuta) সীমান্তে অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে সমুদ্রে ভাসমান ব্যারিয়ার বা প্রতিবন্ধক বসাচ্ছে । সম্প্রতি মরক্কো থেকে প্রায় ৫০,০০০ থেকে ৬০,০০০ অভিবাসনপ্রত্যাশীর আকস্মিক অনুপ্রবেশের চেষ্টা এবং তাতে অন্তত ৬৭ জনের মৃত্যুর পর এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) স্পেনের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।স্পেন সরকার মূলত মরক্কোর সঙ্গে সেউতার সীমান্ত আরও শক্তিশালী করার দিকেই নজর দিয়েছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মরক্কো থেকে আনুমানিক ৫০,০০০-৬০,০০০ অভিবাসনপ্রত্যাশী সেউতায় প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অন্তত ৪৮,৩০০ জনকে গত শুক্রবার শেষ বিকেলের মধ্যে মরক্কোতে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আরও শত শত অভিবাসী সারা রাত ধরে ছিটমহলটি ছেড়ে চলে যান।

উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল হিসেবে পরিচিত সেউতা থেকে অধিকাংশ অভিবাসীকে মরক্কোয় ফেরত পাঠানোর পর স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিল। যারা এখনো সেউতায় রয়ে গেছেন এবং পুলিশ ও স্থানীয় ক্ষুব্ধ জনতার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন, তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

সেউতায় আসা ২৪ বছর বয়সী কামাল ওমর বলেন, ২০২৩ সালে গৃহযুদ্ধের কারণে তিনি সুদান ছেড়েছিলেন। গত বছর মরক্কোতে পৌঁছান। তিনি বলেন, আমি মরক্কোতে ফিরতে চাই না। দয়া করে আমাদের সুরক্ষা দিন।

সেউতায় প্রবেশ করা অভিবাসনপ্রত্যাশীদের বেশির ভাগই ছিলেন কাজের সন্ধানে আসা তরুণ মরক্কোর নাগরিক। গতকাল শহরটির উত্তর-পশ্চিমের একটি সৈকতে আফ্রিকার অন্য দেশ থেকে আসা কয়েক’শ অভিবাসীকে বিশ্রাম নিতে দেখা যায়।

স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় হাজার হাজার অভিবাসীর আকস্মিক ঢলের পর সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে স্পেন। মরক্কো ও সেউতার মধ্যবর্তী স্থানে সাগরে ভাসমান প্রতিবন্ধক (ফ্লোটিং ব্যারিয়ার) স্থাপন করা হচ্ছে।

ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন

অভিবাসী ঢল ঠেকাতে এবার সেউতায় ভাসমান ব্যারিয়ার বসিয়েছে স্পেন

ছবি সংগৃহীত

‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযোগ গঠন (চার্জগঠন) করে আনুষ্ঠানিক বিচার শুরু করেছেন আদালত।

সোমবার (৩ আগস্ট) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালত আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই চার্জগঠনের আদেশ দেন।

আজ সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীর আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই চার্জগঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন। দুদক প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার শুনানিকালে মতিউর রহমানকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। দোষী না নির্দোষ জানতে চাইলে মতিউর রহমান নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন।

দুদকের পক্ষে চার্জগঠনের প্রার্থনা করে শুনানি করেন প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। আর ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও বিডিআর বিদ্রোহ মামলার প্রসিকিউটর আলহাজ্ব মো. বোরহান উদ্দিন আসামির অব্যাহতি চেয়ে শুনানি করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ২০২৪ সালে কোরবানির জন্য ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা- সমালোচনা হয়।

ইরানের সঙ্গে আলোচনা আজ শুরুর কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প

অভিবাসী ঢল ঠেকাতে এবার সেউতায় ভাসমান ব্যারিয়ার বসিয়েছে স্পেন

ছবি সংগৃহীত

ইরানে একটি বড় ধরনের সামরিক হামলা স্থগিত করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন দফার আলোচনা শুরু হতে যাচ্ছে।

আজ সোমবার (৩ আগস্ট, ২০২৬) বিকেল থেকেই তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন দফার আলোচনা শুরু হতে যাচ্ছে। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই ঘোষণা দেন।

রোববার সাপ্তাহিক ছুটি শেষে নিউ জার্সি থেকে ওয়াশিংটন ডিসিতে ফিরে ট্রাম্প জানান, দুপক্ষের মধ্যে আলোচনা সোমবার বিকালে শুরু হবে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা হামলার ব্যাপকতা সম্পর্কে জানত, কারণ তারা এর প্রস্তুতি দেখতে পেয়েছিল। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। এটি সোমবার বিকালে শুরু হবে। একটি চুক্তিতে আসতে ইরানের জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি ট্রাম্প।

রয়টার্স জানিয়েছে, তবে কোথায় এই আলোচনা হবে বা কারা কারা এতে যুক্ত থাকবেন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের মন্তব্যের বিষয়ে ইরান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। মার্কিন প্রেসিডেন্ট বারবার আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। তবে তার এমন প্রতিশ্রুতির পরও বিভিন্ন সময়ে পাল্টাপাল্টি হামলা আবার শুরু হয়েছে।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির আলোচনা চূড়ান্তকরণের পথে রয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি ট্রাম্পের এ দাবি অস্বীকার করেছে। তাদের দাবি, আরও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে তেহরান যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের অনুরোধ করেনি। পাশাপাশি তারা ট্রাম্পের দাবিকে নতুন মিথ্যা ছাড়া আর কিছুই নয় বলে উল্লেখ করেছে।

ভারতে ভারী বৃষ্টি-বন্যায় নিহত ১৪, বাস্তুচ্যুত হাজারো মানুষ

অভিবাসী ঢল ঠেকাতে এবার সেউতায় ভাসমান ব্যারিয়ার বসিয়েছে স্পেন

ভারতে ভারী বৃষ্টি-বন্যায় রাস্তাঘাট সয়লাব । ছবি সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেরালা রাজ্যে বৃষ্টি ও বন্যায় ১১ জন এবং কর্ণাটকে ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে।

কেরালা সরকারের এক মন্ত্রী জানিয়েছেন, রোববার (০২ আগস্ট) পর্যন্ত বৃষ্টিজনিত ঘটনায় মৃতের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রায় সাত হাজার ৭০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের জন্য রাজ্যজুড়ে প্রায় ২৭৫টি ত্রাণকেন্দ্র খোলা হয়েছে।

কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন জেলা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ত্রাণকেন্দ্রের ব্যবস্থাপনা পর্যালোচনা করবেন। এর আগে রোববার তিনি জানান, বন্যাকবলিত এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারও কেরালার কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টির কারণে কেরালার বিভিন্ন জেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাজ্য পর্যায়ের শিক্ষক নিয়োগ পরীক্ষাও স্থগিত করেছে সরকার।

এদিকে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, কর্ণাটক রাজ্যে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে শনিবার এক দম্পতি ও তাদের ছেলে নিহত হয়েছেন বলে। সূত্র: রয়টার্স

×