শিরোনাম:

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট : ইসি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট : ইসি

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট ২০২৬ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ আগস্ট। জমা পড়া মনোনয়নপত্র ১৬ আগস্ট বাছাই করা হবে।

নির্বাচনী বিধান অনুযায়ী, ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা চাইলে তাদের মনোনয়ন বা প্রার্থিতা প্রত্যাহার করার সুযোগ পাবেন।

এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ভোট শেষে গণনা সম্পন্ন করে ফল ঘোষণা করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ, যাচাই-বাছাই এবং ভোটগ্রহণের দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের দেওয়া সংসদ সদস্যদের তালিকার ভিত্তিতে ইতোমধ্যে নির্বাচকমণ্ডলীর ভোটার তালিকাও প্রস্তুত করা হয়েছে বলে ইসি জানিয়েছে।

সস্তা রাজনীতি ও বিভাজনে ফ্যাসিস্টদের সুযোগ নেওয়ার আশঙ্কা : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট : ইসি

সস্তা রাজনীতি ও বিভাজনের সুযোগ নিয়ে ফ্যাসিস্ট শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পানিসম্পদ মন্ত্রী এবং বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সস্তা রাজনীতি ও বিভাজনের সুযোগ নিয়ে ফ্যাসিস্ট শক্তি যাতে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। সে বিষয়ে সব রাজনৈতিক দলকে সতর্ক থাকতে হবে।

নিজের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও কারাবাসের অভিজ্ঞতার কথা তুলে ধরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের অপ্রয়োজনীয় বিভাজন বা সংঘাত তৈরি হলে তা ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ সুগম করবে।

বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম : ভরিতে কত টাকা !

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট : ইসি

দেশের বাজারে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

আজ ( ৭ আগস্ট ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করেছে।

বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার বাজুস ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা দাম বাড়িয়েছিল। তবে সেই বৃদ্ধির মাত্র একদিন পরই দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হলো।

বগুড়ায় বাসচাপায় এখন পর্যন্ত নিহত ৮, আহত অন্তত ১৫

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট : ইসি

বগুড়ায় বাসচাপার ঘটনায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮ জন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা দিনমজুর ও কৃষিশ্রমিকদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মহাসড়কের পাশে কাজের সন্ধানে বেশ কয়েকজন শ্রমিক অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে বাসটি শ্রমিকদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

×