বিএনপি নেতাকর্মীরা দুর্গাপূজার মণ্ডপে স্বেচ্ছাসেবক ও প্রহরীর ভূমিকা পালন করবেন: রিজভী
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চলতি দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে ‘ঘুমহীন প্রহরীর’ মতো স্বেচ্ছাসেবক ও প্রহরীর ভূমিকা পালন করবেন।।
গতকাল শনিবার ( ১০ অক্টোবর) রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
সেদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।
তিনি জানান, দেশের হিন্দু ধর্মাবলম্বীরা যেন কোনো ধরনের ভয়ভীতি বা বাধা ছাড়াই তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য বিএনপি অত্যন্ত সচেতন।
রিজভী জানান,দেশের প্রতিটি পূজামণ্ডপে স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক পাহারা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন
দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি সজাগভাবে পর্যবেক্ষণ করতে বিএনপি ইতোমধ্যে একটি ১২ সদস্যের কেন্দ্রীয় মনিটরিং কমিটি গঠন করেছে। এই কমিটির আহ্বায়ক হিসেবে আছেন খায়রুল কবির খোকন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ইমরান সালেহ প্রিন্স।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন যে, একটি পক্ষ দেশের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ‘নীলনকশা’ ও ষড়যন্ত্র করছে। যেকোনো ধরনের অপপ্রচার ও বিশৃঙ্খলা প্রতিহত করতে নেতাকর্মীদের সদা সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সুস্থ্য হয়ে উঠছেন ইলিয়াস কাঞ্চন, নিতে হচ্ছে না কেমোথেরাপি


















