৭টি সিনেমা সহ চ্যানেল আইয়ের ৮ দিনব্যাপী জমজমাট ঈদ আয়োজন
বিশেষ দিন মানে চ্যানেল আই। হোক সেটা ঈদ অথবা কোন পার্বণ। প্রতি বছরের মত এবারও চ্যানেল আই নিয়ে এলো ৮দিন ব্যাপী জমজমাট ঈদ আয়োজন। এবারের ঈদুল আজহায় চ্যানেল আইয়ের জন্য গুণি খ্যাতিমান নির্মাতারা নিয়ে এসেছেন নতুন নাটক ও টেলিফিল্ম। যাতে অভিনয করেছে দেশের খ্যাতিমান তারকাশিল্পীরা। ৮দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে ৭টি চলচ্চিত্র, ১৫টি নাটক, ১৩টি টেলিফিল্ম, ৮ পর্বের ছোটকাকু সিরিজ ‘ছোটকাকু রহস্য’, বিশেষ অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ ইত্যাদি।
এছাড়াও থাকছে বিশেষ আয়োজন ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের নাট্যরূপ দিয়েছেন আফজাল হোসেন, পরিচালনা করেছেন অনিমেষ আইচ । এবার ঈদে ৭টি নতুন সিনেমা প্রচারিত হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে। ঈদের প্রথম দিন প্রচারিত হবে ওয়াজেদ আলী সুমন নির্মিত ‘ছায়া’। এতে অভিনয় করেছেন আসিফ নূর, বুবলী, সুষমা সরকার, সিমরিন লুবাবা প্রমুখ।

ঈদের পরদিন থাকছে সঞ্জয় কান্তর পরিচালনায় ‘কুস্তিগীর’ । ৩য় দিন প্রচারিত হবে ‘জলে জ্বলে তারা’। পরিচালনায় অরুণ চৌধুরী। অভিনয়ে রাফিয়াত রশিদ মিথিলা, এফ এস নাঈম, মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, শাহেদ আলী প্রমুখ।
এছাড়াও ঈদের ৪র্থ দিন থাকছে শরিফুল রাজ ও বুবলীর সিনেমা ‘দেয়ালের দেশ। পরিচালনায় মিশুক মণি। ৫ম দিন প্রচারিত হবে শবনম ফেরদৌসী পরিচালিত সিনেমা ‘আজব কারখানা’। ৬ষ্ঠ দিন রয়েছে ‘রিভেঞ্জ’ সিনেমার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। সিনেমাটি পরিচালনা করেছেন এম ডি ইকবাল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোশান, বুবলী, মিশা সওদাগর প্রমুখ।
ঈদের শেষ দুদিন থাকবে ইয়াসির আরাফাত জুয়েল পরিচালনায় ‘শোধ’ ও সঞ্জয় কান্ত পরিচালনায় ‘কুস্তিগীর’ ।
।

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার


















