কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা : চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম -প্রকাশিত ছবি
জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর শেখ হাসিনা যে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন—সেই নির্দেশনার একটি অডিও কল যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।
বিবিসি’র সেই প্রতিবেদনের লিংক শেয়ার করে ফেসবুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম লিখেছেন, এই কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ।
শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং যাচাই করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন।
তিনি জানান, বিবিসি আলাদাভাবে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশটের অডিও ফরেনসিক এক্সপার্টদের দিয়ে সেই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে। ওই ক্লিপে কোনও রকম পরিবর্তন করার প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করছে ইয়ারশট। অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে তারা জানিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম লিখেছেন, মন্তব্য নিষ্প্রয়োজন। নিজের চোখেই দেখে নিন।
তবে এই কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এটা ট্রেলার মাত্র। অনেক কিছু এখনও বাকি। অপেক্ষায় থাকুন।
উল্লেখ বুধবার (০৯ জুলাই) বিবিসির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সে সময় ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে অন্তত ৫২ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন


















