শিরোনাম:

ঐতিহ্যবাহী লোভনীয় খাবারে প্রস্তুত ইফতার বাজার

ঐতিহ্যবাহী লোভনীয় খাবারে প্রস্তুত ইফতার বাজার

ঋতুরাজ বসন্তের শিমুল রাঙা প্রকৃতির মাঝেই শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। ত্যাগ ও সংযমের এই মাসকে সামনে রেখে পুরান ঢাকার ঐতিহ্যের প্রাণকেন্দ্র চকবাজারসহ রাজধানীজুড়ে শুরু হয়েছে ইফতারির এলাহি প্রস্তুতি। পুরনো ঐতিহ্যকে ধারণ করে ব্যবসায়ীরা পসরা সাজানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন।

চকবাজারে প্রতিবারের মতো এবারও ইফতারের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ‘বড় বাপের পোলায় খায়’। এর সাথে সুতি কাবাব, জালি কাবাব, শাহি জিলাপি আর বাহারি সব পানীয়র প্রস্তুতি নিচ্ছেন বংশপরম্পরায় ব্যবসা করে আসা দোকানিরা।

ইফতার বিক্রেতা মো. আকবর শাহ জানান, ইতিমধ্যে তিনি চকের আঙিনায় জায়গা নির্ধারণ করেছেন। তার প্রত্যাশা, রমজানে প্রতিদিন গড়ে ৬০-৭০ হাজার টাকার ইফতার বিক্রি হবে। তিনি বলেন, এটি আমাদের বাবা-দাদাদের আমল থেকে চলে আসা ব্যবসা। ঐতিহ্যের এই ধারা ধরে রাখাই আমাদের সার্থকতা।

শুধু চকবাজার নয়, ইফতারির প্রস্তুতিতে পিছিয়ে নেই বেইলি রোড, খিলগাঁও, বনানী ও গুলশানের অভিজাত রেস্তোরাঁগুলোও। মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পেও চলছে বিশেষ ঘরানার কাবাব ও চাপের প্রস্তুতি। দেশীয় ঐতিহ্যের পাশাপাশি এবার আন্তর্জাতিক মানের বিভিন্ন ‘কুজিন’ ও বুফে ইফতারের ব্যাপক আয়োজন থাকছে রাজধানীর বড় হোটেলগুলোতে। অনেক রেস্তোরাঁ ইতিমধ্যে ব্যানার ও সামিয়ানা টাঙিয়ে আগাম বার্তাও দিয়ে রেখেছে।

আয়োজন বিশাল হলেও ব্যবসায়ীদের মনে স্বস্তি নেই। বিশেষ করে জ্বালানি তেলের উচ্চমূল্য ও গ্যাস সংকট নিয়ে বড় ধরনের আশঙ্কার কথা জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের দাবি ইফতারের নির্দিষ্ট সময়ে একসাথে অনেক মানুষের জন্য খাবার তৈরি ও পরিবেশন করা কঠিন হয়ে পড়বে। যার ফলে উপকরণের দাম ও জ্বালানির উচ্চমূল্যের কারণে ইফতারির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে যাওয়ার ভয় থাকছে।

গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেও ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে সুন্দরভাবে সিয়াম সাধনা ও ইবাদত সম্পন্ন করতে পারেন, সেই প্রত্যাশাই ব্যক্ত করেছেন রাজধানীর ব্যবসায়ীরা।

খামেনিকে হত্যা ‘নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের’ ‘নির্লজ্জ লঙ্ঘন’: পুতিন

ঐতিহ্যবাহী লোভনীয় খাবারে প্রস্তুত ইফতার বাজার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে মার্কিন ও ইসরায়েলি হামলায় হত্যার ঘটনাকে নৈতিকতা ও আইনের ‘সিনিক্যাল লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছেন। খবর এএফপি

ক্রেমলিন দ্বারা প্রকাশিত তার ইরানি সমকক্ষ মাসউদ পেজেশকিয়ানকে লেখা একটি চিঠিতে, পুতিন খামেনেইর হত্যার জন্য ‘গভীর শোক’ প্রকাশ করেছেন, বলছেন যে এই হত্যাকাণ্ড মানব নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সমস্ত নিয়মের ‘সিনিক্যাল লঙ্ঘন’ করে করা হয়েছে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

ঐতিহ্যবাহী লোভনীয় খাবারে প্রস্তুত ইফতার বাজার

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

অর্থমন্ত্রীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান। তিনি গণমাধ্যমকে জানান, নিউমোনিয়ার সংক্রমণ দেখা দেওয়ায় মন্ত্রীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে এবং তিনি চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে নতুন সরকার গঠিত হলে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

খামেনির হত্যা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা: ইরানের প্রেসিডেন্ট

ঐতিহ্যবাহী লোভনীয় খাবারে প্রস্তুত ইফতার বাজার

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রবিবার বলেছেন যে মার্কিন ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা।

রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেছেন “ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বব্যাপী শিয়াদের একজন বিশিষ্ট নেতার হত্যাকাণ্ডকে মুসলমানদের বিরুদ্ধে এবং বিশেষ করে বিশ্বব্যাপী শিয়াদের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধের ঘোষণা হিসেবে দেখা হচ্ছে,”।

পেজেশকিয়ান বলেছেন যে সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামিক প্রজাতন্ত্রের অধিকার এবং দায়িত্ব।

“ইসলামিক প্রজাতন্ত্র ইরান এই ঐতিহাসিক অপরাধের অপরাধী এবং পরিকল্পনাকারীদের প্রতিশোধ নেওয়াকে তার বৈধ দায়িত্ব এবং অধিকার বলে মনে করে,” পেজেশকিয়ান বলেছেন।

×