রাজশাহীতে অভিনেতা সামস সুমনের জানাজা সম্পন্ন, দাফন রাতে
প্রখ্যাত অভিনেতা সামস সুমনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ জোহর রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এই বরেণ্য অভিনেতার সহকর্মী, দীর্ঘদিনের বন্ধু, স্বজনসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে সকাল ১০টায় সামস সুমনের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়িটি ঢাকা থেকে রাজশাহী পৌঁছায়। প্রিয় অভিনেতাকে শেষবারের মতো একনজর দেখতে ভিড় করেন ভক্ত-অনুরাগী ও সাধারণ মানুষ। প্রিয় শিল্পীর প্রয়াণে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকলেই এই মহান শিল্পীর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের সন্তানরা ঢাকা থেকে সড়কপথে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন। তারা এখনো পৌঁছাতে না পারায় দাফন প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হচ্ছে। সন্তানরা পৌঁছালে আজ রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ সামস সুমনের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাজশাহীর এই কৃতী সন্তানের বিদায়ে শোক প্রকাশ করেছেন স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অভিনয় শিল্পি সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বললেন, ‘আমার বড় ভাই, আমার মাথায় ওপরের ছায়া সরে গেলো।

আগামীকাল সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু
















