শিরোনাম:

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর পৃথক বিমান হামলায় এক নারী সাংবাদিকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ-র তথ্যমতে, গতকাল বুধবার (২২ এপ্রিল) আত-তিরি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় প্রথমে দুইজন নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহর সামরিক স্থাপনা থেকে বের হওয়া দুটি যানবাহন লক্ষ্য করে তারা এই অভিযান চালিয়েছে। পরবর্তীতে একই গ্রামের একটি ভবনে বিমান হামলায় আমাল খলিল নামের এক সংবাদকর্মী নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, সাংবাদিকরা অবস্থান করছেন জেনেও ওই ভবনটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ঘটনায় জেইনাব ফারাজ নামের অন্য এক সাংবাদিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

লেবাননের তথ্যমন্ত্রী এ হামলার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। একই দিনে ইয়োহমর আল-শাকিফ এলাকায় আরেকটি হামলায় আরও দুইজন নিহত হন।

এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে, যা প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় বর্তমানে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে উত্তেজনার মুখে পড়েছে।

আগামী রবিবার এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এটি বাড়ানোর আলোচনা চলছে। লেবাননের প্রেসিডেন্টও যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

এরই মধ্যে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, গত সপ্তাহে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলায় গুরুতর আহত দ্বিতীয় এক ফরাসি সৈন্য ফ্রান্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল-এর প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী ওই হামলার পেছনে হিজবুল্লাহর সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেলেও গোষ্ঠীটি তা অস্বীকার করেছে। সীমান্ত এলাকায় চলমান এই অস্থিতিশীল পরিস্থিতি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।

দ্বিতীয় তেল শোধনাগার তৈরি করা জরুরি: সেনাপ্রধান

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

DinajpurTV | ()

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, স্বাধীনতার এত বছর পরও আমরা দ্বিতীয় কোনো রিফাইনারি বা তেল শোধনাগার তৈরি করতে পারিনি, যা অত্যন্ত জরুরি। এছাড়া বর্তমান বিশ্বে জ্বালানি নিরাপত্তার গুরুত্ব এখন অনেক বেশি বলেও মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), কর্তৃক আয়োজিত ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান।

সংসদ সদস্য, সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ মোট ৪৫ জন ফেলো এই কোর্সে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ফেলোরা জানান, কোর্সটি কৌশলগত সচেতনতা বৃদ্ধি, আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের অভিনন্দন জানানোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।

এসময় জ্বালানি সংকট নিয়ে তিনি বলেন, আমাদের দেশে একটিমাত্র রিফাইনারি (ইস্টার্ন রিফাইনারি) আছে যা চাহিদার মাত্র ১০-১৫ শতাংশ মেটাতে পারে। বাকি জ্বালানি আমাদের পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়, যার ফলে খরচ অনেক বেশি পড়ে।

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ডা. জাহেদ উর রহমান।

বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্র একসঙ্গে কাজ করবে।

বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না: বিদ্যুৎ বিভাগ

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

জ্বালানি স্বল্পতার কারণে সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করতে না পারায় চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। তাই গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিংয়ের ক্ষেত্রে সমন্বয় করার উদ্যোগ নেয়া হয়েছে।

দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ১২ হাজার মেগাওয়াটের বেশি হলেও গ্যাসের অভাবে অর্ধেকের মতো উৎপাদন হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব জানান, বুধবার দেশে বিদ্যুৎ চাহিদা ছিল ১৫৭৬৭ মেগাওয়াট। সরবরাহ হয়েছে ১৩ হাজার মেগাওয়াটের মতো। ঘাটতি ছিল ২ হাজার মেগাওয়াট।

জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে চলে গেছে মন্তব্য করে তিনি বলেন, আদানির বিদ্যুৎকেন্দ্র ২৬ এপ্রিলের মধ্যে ঠিক হয়ে যাবে।এরপর বন্ধ হওয়া ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব বলেন, সংকট আছে, সেটা সবাই মিলে সাশ্রয়ী হয়ে মোকাবিলা করতে হবে, তা না হলে সরকারের একার পক্ষে সম্ভব না। সেচ কাজে যাতে ব‍্যাঘাত না ঘটে, সেই নির্দেশনা দেয়া হয়েছে।

সরকার শিল্পখাতে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দেয়ার চেষ্টা করছে বলেও জানান বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা।

×