শিরোনাম:

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি

২০১৬ সালে মিলানে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যকার ফাইনালের পর ফুটবলপ্রেমীরা হয়তো ভুলেই গিয়েছিলেন যে চ্যাম্পিয়নস লিগের ফাইনালও ৯০ মিনিটের বেশি স্থায়ী হতে পারে। এক দশক পর বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আবারও দেখল নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময় এবং শ্বাসরুদ্ধকর টাইব্রেকার।

শনিবার (৩০ মে) ইংলিশ ক্লাব আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট মাথায় পরল ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

ম্যাচের শুরুটা অবশ্য দুর্দান্ত ছিল গানারদের। খেলার মাত্র ষষ্ঠ মিনিটেই পিএসজি ডিফেন্ডার মারকিনিওসের একটি ক্লিয়ারেন্স আর্সেনালের লিয়ান্দ্রো ট্রোসার্ডের গায়ে লেগে চলে যায় কাই হাভার্টজের সামনে। সেই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে জার্মান ফরোয়ার্ড বুলেট গতির শটে গোল করে আর্সেনালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন, যা ঠেকানোর কোনো সুযোগই পাননি পিএসজি গোলরক্ষক সাপোনভ। প্রথমার্ধের বিরতির ঠিক আগে হাভার্টজ দ্বিতীয় গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন, তবে মারকিনিওসের দৃঢ়তায় সে যাত্রা রক্ষা পায় পিএসজি।

গত বছরের চ্যাম্পিয়ন দলের ১০ জন খেলোয়াড়কে নিয়ে মাঠে নামা পিএসজি শুরুতে গোল হজম করলেও অভিজ্ঞতার কারণে আড়ষ্ট হয়ে পড়েনি। আর্সেনাল রক্ষণাত্মক কৌশলে চলে গেলে উসমান দেম্বেলে, ফ্যাবিয়ান রুইস ও দিজিয়ের দুয়েরা আক্রমণের ধার বাড়ালেও প্রথমার্ধে সমতা আনতে পারেননি।

দ্বিতীয় আর্ধে ম্যাচের দৃশ্যপট বদলাতে শুরু করে। বিরতি শেষে আর্সেনাল মাঠে ফিরতে দুই মিনিট দেরি করায় এবং পরে সময় নষ্ট করার অপরাধে হলুদ কার্ড দেখেন ক্রিস্টিয়ান মস্কেরা। ম্যাচের ৬৫ মিনিটে এই মস্কেরাই বক্সে ঢোকা পিএসজির কাভারাস্কেইয়াকে ফাউল করে বসেন। পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করে পিএসজিকে ১-১ সমতায় ফেরান উসমান দেম্বেলে। এরপর পিএসজির দাপট বাড়লেও কাভারাস্কেইয়ার শট পোস্টে লাগা এবং বারকোলার দুটি সহজ সুযোগ মিসের কারণে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত ৩০ মিনিটে টিম্বার ও গিওকেরেস আর্সেনালের পক্ষে সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হলে খেলা শেষ পর্যন্ত টাইব্রেকারে রূপ নেয়।

টাইব্রেকারেও নাটকীয়তার শেষ ছিল না। আর্সেনালের দ্বিতীয় শট নিতে আসা এবেরেচি এজের শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর পিএসজির নুনো মেন্দেসের শট ঠেকিয়ে দেন আর্সেনাল কিপার দাভিড রায়া। ফলে প্রথম ৪ শট শেষে সমতা বিরাজ করছিল। তবে শেষ শটে পিএসজির লুকাস বেরালদো সফলভাবে জাল খুঁজে পেলেও আর্সেনালের ব্রাজিলিয়ান সেন্টারব্যাক গ্যাব্রিয়েল মাগালাইস বল মারেন বারের ওপর দিয়ে।

আর তাতেই ৪-৩ ব্যবধানের জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদের পর ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে টানা দুবার চ্যাম্পিয়নস লিগ জেতার অনন্য কীর্তি গড়ল পিএসজি। ২০২৫ সালের আগপর্যন্ত একটি শিরোপার জন্য হাহাকার করা প্যারিসের ক্লাবটি এখন টানা দুটি ট্রফি জিতে ইউরোপীয় ফুটবলের রাজকীয় মঞ্চে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করল।

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি ও তফসিল নির্ধারণের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠকে বসতে যাচ্ছে।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সাথে সাক্ষাৎ করার নিয়ম রয়েছে। সেই প্রথা অনুযায়ী এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সেই মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সিইসি ও অন্য কমিশনারেরা সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

দেশের সংবিধানের নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এ জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এর ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। সেই জায়গায় সংবিধানের আলোকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান আছে।

ভারত মন্ত্রীর পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট বিজেপি এমপি সারঙ্গীর কন্যা অর্চিতা সারঙ্গী

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে খোঁটা দিয়েছেন বিজেপি এমপি সারঙ্গীর কন্যা অর্চিতা সারঙ্গী। ছবি : সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপি অপরাজিতা সারঙ্গীর কন্যা অর্চিতা সারঙ্গীর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট কেন্দ্র করে রাজনীতি ও সামাজিক মাধ্যমে ব্যাপক জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

প্রশ্নফাঁস বিতর্কের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সংবাদ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে অর্চিতা লেখেন, কোনো চাপের মুখেও তিনি এই পোস্ট মুছে ফেলবেন না।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া সেই পোস্টে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ব্যক্তিগত সহকারীকে (পিএ) উদ্দেশ করে অর্চিতা লেখেন, ‘ডিপির (ধর্মেন্দ্র প্রধান) পিএর উদ্দেশে বলছি, যিনি নিশ্চিতভাবেই আমার মাকে মেসেজ পাঠাবেন এই আগের স্টোরিটি ডিলিট করার জন্য (এমনটি আগেও ঘটেছে)—অযথা কষ্ট করবেন না, আমি এটি ডিলিট করব না। জয় জগন্নাথ! জয় হিন্দ!’

মেডিকেল প্রবেশিকা ‘নিট’ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে রাজধানী দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে গত শনিবার বিকেলে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মন্ত্রী পদত্যাগের পরপরই সেই খবর সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন অর্চিতা।

কলকাতা উপ-হাইকমিশনের প্রেস সচিব হলেন মারুফা

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি

বেসরকারি টেলিভিশন নিউজ ২৪-এর বিশেষ প্রতিনিধি উম্মে মারুফা - কলকাতা উপ-হাইকমিশনের প্রেস সচিব

ভারতের কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব বা প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন উম্মে মারুফা।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই চুক্তিভিত্তিক বেসরকারি টেলিভিশন নিউজ ২৪-এর বিশেষ প্রতিনিধি উম্মে মারুফাকে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার যোগদানের তারিখ থেকে এক বছরের চুক্তিতে মারুফাকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মারুফাকে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

×