আবার নাটক নির্মাণে অহিদুজ্জামান ডায়মন্ড
অহিদুজ্জামান ডায়মন্ডের রয়েছে শ্রেষ্ঠ নির্মাতাসহ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ দুটি চলচ্চিত্রে মোট নয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চারটি আন্তর্জাতিক পুরস্কার। তেমনি তাঁর রয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক এমন অনেক অর্জন।
দীর্ঘ ১৬ বছর পর নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ফিরছেন নাটক নির্মাণে । বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের ধারাবাহিক নাটক । লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি গল্প হিসেবে বেছে নিয়েছেন পারিবারিক যাপিত জীবন । ‘তবুও জীবন’ নামের ধারাবাহিক নাটকটি রচনার পাশাপাশি পরিচালনাও করেছেন তিনি ।
সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড বলেন, তিনটি আলাদা পরিবারের গল্প নিয়ে তৈরি হচ্ছে ’তবুও জীবন’। যেখানে দেখা যাবে শহরে বাস করা একটি একক ও একটি যৌথ পরিবারের গল্প।

ধারাবাহিকের কাহিনী বলতে যেয়ে বলেন, ছোট পরিবারে কাজের লোকের কাছে সন্তানকে রেখে কাজে যায় মা-বাবা। কিন্তু কাজে গিয়েও সারাক্ষণ দুশ্চিন্তায় ভোগে সন্তানকে নিয়ে। অন্যদিকে, একটি যৌথ পরিবারের সদস্যরা সবাই একসঙ্গে থাকার জন্য নানা সংগ্রাম করে যায়। এ ছাড়া রয়েছে উন্নত জীবনের আশায় গ্রাম থেকে শহরে আসা এক দম্পতির কাহিনি।
ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন : সাব্বির আহমেদ ও দীপা খন্দকার, দিলরুবা দোয়েল রুহি, কাজল মজুমদার, রাশেদা আক্তার, অহিদা সাবরিনা, কবির টুটুল ও সুমনা সোমা প্রমুখ।
নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড দু:খ নিয়ে বলেন, চলচ্চিত্র ও অন্যান্য ব্যস্ততার কারণে ২০১০ সালের পর ধারাবাহিক নাটক আর নির্মাণ করা হয়নি। বেশির ভাগ সময় চলচ্চিত্র নিয়েই ব্যস্ত ছিলাম। ধারাবাহিক নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার পর পরিকল্পনা করলাম বাস্তবের সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করতে। তাই আমাদের শহরের পরিবারগুলো নিয়ে লিখলাম এই ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’ ।
নির্মাতা জানান, ইতিমধ্যে শেষ হয়েছে ৩৯ পর্বের ধারাবাহিকটির প্রথম ধাপের শুটিং। ১৬ জুন থেকে দ্বিতীয় লটের শুটিং করার পরিকল্পনা করেছেন তিনি। দৃশ্যধারণের কাজ শেষ হলেই নাটকের প্রচার পরিকল্পনা সাজানো হবে।

এসএসএফ’র বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর















