বিশ্বকাপ মাঠে আর্জেন্টিনার জয়ে উচ্ছসিত নাদিয়া ও নাঈম
যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে জে গ্রুপের প্রথম ম্যাচটি সরাসরি মাঠে বসে উপভোগ করছিলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এবং তার স্বামী অভিনেতা ফারুক সোবহান নাঈম। ম্যাচজুড়ে আর্জেন্টিনার সমর্থকদের সাথে তারাও উচ্ছ্বসিত ছিলেন এবং মেসির গোলগুলোতে গ্যালারিতে আনন্দ-উল্লাসে মেতে উঠছিলেন মুহুরমূহ।
ম্যাচ শেষে নাদিয়া নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘আমরা জয়ী, আর্জেন্টিনা দল।’ পোস্ট করা ছবিগুলোতে নাদিয়াকে আর্জেন্টিনার জার্সিতে এবং নাঈমকে দলের পতাকার রঙের সাথে মিলিয়ে আকাশি রঙের টি-শার্ট পরা অবস্থায় দেখা যায়।
দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে তারা ৩ু০ গোলের দাপুটে জয় তুলে নেয়। ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে হ্যাটট্রিক করেন আর্জেন্টিনার অধিনায়ক ও বিশ্বফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি। তার এমন পারফরম্যান্সে উচ্ছ্বাসে ভাসেন ভক্ত-সমর্থকরা।
এই ম্যাচটি সরাসরি মাঠে বসে উপভোগ করেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এবং তার স্বামী অভিনেতা ফারুক সোবহান নাঈম। ম্যাচজুড়ে আর্জেন্টিনার সমর্থনে তারা উচ্ছ্বসিত ছিলেন এবং মেসির গোলগুলোতে গ্যালারিতে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
২০১৬ সালের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাদিয়া আহমেদ ও নাঈম । বর্তমানে তারা যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন । ।

এবার বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা













