বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
দুবাইয়ে গ্রেপ্তারকৃত সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে অত্যন্ত দ্রুততার সঙ্গে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০ জুন) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে হবে বলে জানা গেছে।
দুদক সূত্র জানায়, প্রত্যর্পণ প্রক্রিয়া সহজ করতে শুধুমাত্র সংস্থাটির দায়ের করা ৬টি মামলার নথি অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে— অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং, পাসপোর্ট জালিয়াতি। একটি মামলায় ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে, যার অনুবাদ আরবিতে প্রস্তুত করা হয়েছে।দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে হবে বলে জানা গেছে।
দুদক সূত্র জানায়, প্রত্যর্পণ প্রক্রিয়া সহজ করতে শুধুমাত্র সংস্থাটির দায়ের করা ৬টি মামলার নথি অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে— অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং, পাসপোর্ট জালিয়াতি। একটি মামলায় ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে, যার অনুবাদ আরবিতে প্রস্তুত করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার