চ্যানেল আইতে আবদুল হাদীর প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে’
১ জুলাই জীবন্তকিংবদন্তি সংগীত শিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন। সে দিন বিকেল ৫টা ১৫ মিনিটে চ্যানেল আই টেলিভিশনে প্রচারিত হবে প্রামাণ্য চিত্র ‘গল্প আছে এখানেৃ’। বাংলা গানের অন্যতম প্রভাবশালী ও গুণী শিল্পী সৈয়দ আব্দুল হাদী’র জীবন, গান, চিন্তা, দর্শন নানা বিষয় এবার উঠে আসবে এই প্রামাণ্যচিত্রে।
‘গল্প আছে এখানেৃ’ নামের প্রামাণ্যচিত্রটিতে খোলামেলা আলাপে তুলে আনা হয়েছে সৈয়দ আব্দুল হাদীর শৈশব, সংগীত জীবনের সূচনা, বাংলাদেশের সংগীতের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা ও আগামী প্রজন্মের শিল্পীদের প্রতি তার প্রত্যাশা।
একই সঙ্গে উঠে আনা হয়েছে তার কালজয়ী গানগুলোর পেছনের গল্প । সময় ও সমাজের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং একজন শিল্পীর দীর্ঘ পথ চলার নানা অভিজ্ঞতা।
প্রামাণ্যচিত্রটি নিয়ে নির্মাতা বলেন, সৈয়দ আব্দুল হাদী যেমন একজন জনপ্রিয় শিল্পী, তেমনি তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার গান আমাদের ব্যক্তিগত স্মৃতি, সামাজিক পরিবর্তন এবং জাতির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।
অনুষ্ঠানটির নির্মাতা আরও বলেন, ‘গল্প আছে এখানে’-এর মাধ্যমে আমরা শুধু তার সাফল্যের গল্প নয়, বরং একজন শিল্পীর চিন্তা, দর্শন, মূল্যবোধ এবং সময়কে ধারণ করার চেষ্টা করেছি। নতুন প্রজন্মের জন্যও এটি হবে একজন জীবন্ত কিংবদন্তীর অভিজ্ঞতা থেকে শেখার একটি মূল্যবান দলিল।”
এর আগে এই একই নির্মাতা নির্মান করেছিলেন নায়করাজ রাজ্জাকের জীবন নিয়ে ‘রাজাধিরাজ রাজ্জাক’ এবং সাবিনা ইয়াসমিনকে নিয়ে ‘জুঁইফুল সাবিনা’ ।

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার


















