হাওরে মাছের পোনা অবমুক্ত করলেন তিন প্রতিমন্ত্রী
হাওরে ১৬ টন মাছের পোনা অবমুক্ত করলেন বর্তমান ও সাবেক তিন প্রতিমন্ত্রী । উপজেলার উচিতপুরে এ মাছের পোনাগুলো অবমুক্ত করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
আজ শুক্রবার (৩ জুযলাই ) উচিতপুরে জনসভা শেষে বর্তমান ও সাবেক তিন প্রতিমন্ত্রী এই পোনা অবমুক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মজলুম জননেতা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাই সব সময়ই চিন্তা করেন নেত্রকোনার হাওরবাসী কী করে সুখ এবং শান্তিতে থাকতে পারেন। হাওর এলাকার জেলেদের কথা চিন্তা করে আজ ১৬ টন বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হলো।
সালাউদ্দিন টুকু আরও বলেন, হাওরের মুক্ত জলাশয়ে জেলেদের সুবিধার্থে এবং এই এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে এই মাছের পোনা অবমুক্ত করা হবে। আপনারা ৩ মাস পোনামাছ ধরবেন না, চিন্তার কোনো কারণ নেই আপনারাই পরবর্তীতে লাভবান হবেন।
সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, এই মোহনগঞ্জ তেঁতুলিয়ায় আমার পূর্বপুরুষের বাড়ি। আমি এই মাটিকে ভুলতে পারি না। প্রিয় মাতৃভূমির টান কখনো ভোলা যায় না।
তিনি বলেন, হাওরবাসীর উন্নয়নের জন্য মজলুম জননেতা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ভাই সব সময় কাজ করে যাচ্ছেন। বেকার সমস্যার সমাধান , ক্ষতিগ্রস্ত কৃষককে সুযোগ সুবিধা বৃদ্ধি এবং মাদক নির্মূল করতে চান।।
রেলপথ প্রতিমন্ত্রী বলেন, মদন কেন্দুয়া হয়ে আঠারো বাড়ি পর্যন্ত রেল লাইন স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে হাওরবাসীর দাবি উপস্থাপন করা হবে এবং আমরা কথা দিচ্ছি এই তিন উপজেলার কথা চিন্তা করে হাওরবাসীর দাবি বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ।’
স্থানীয় বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদারের সভাপতিত্বে ও সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় এ জনসভা অনুষ্ঠিত হয়।

মিরপুর কলেজের দেয়াল ধসে ২ জনের মৃত্যু


















