বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জনপ্রিয় খল অভিনেতা শিবা শানু ও সাধারণ সম্পাদক হয়েছেন জয় চৌধুরী।
শুক্রবার (৩ জুলাই) বিএফডিসিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৪৩ ভোট পেয়ে তিনি জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতভর চলে ভোট গণনা। আজ শনিবার ভোর পৌনে ৫টার দিকে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
এই নির্বাচনে একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তিনি পরাজিত করেন রুমানা ইসলাম মুক্তিকে ।
এ প্রসঙ্গে নাম প্রকাশ না করা শর্তে এক গুণি চলচ্চিত্র শিল্পী বলেন, আমাদের চলচ্চিত্র শিল্পীরা মনে হয় লোভী ! অথবা রাজনীতি বা ক্ষমতার ভয়ে প্রকৃত সত্যটাকে মূল্যায়ন করতে পারে নাই। একজন গুণি শিল্পীর আবেদন ও যোগ্য শিল্পীদের নেতৃত্বকে মূল্যায়ন করতে পারলো না কেনো বলতে পারেন ?
তিনি আরো বলেন, দেখেন কয়েকজন নির্বাচিত আছেন যারা আগামীতে চলচ্চিত্রে কি অবদান রাখবেন তারা তাদের কাজের দায়িত্বটাই জানেন না।
আরেক খলঅভিনেতা সাংবাদিককেই প্রশ্ন রাখেন , ফ্যাসিস্ট আমলে যারা রাজ করেছে আবার এই নির্বাচনেও নির্বাচিত হয়েছেন। সেটাকে কে মূল্যায়ন করবে ! চলচ্চিত্রের কি উন্নতি হবে !
বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিবা শানু বলেন, ফলাফল ঘোষণার পর সবাই আমাকে ফুলের মালা পরিয়েছে। কিন্তু আমার প্রতিশ্রুতিগুলো যখন বাস্তবায়ন করতে পারবো তখন যদি কেউ আমাকে একটি ফুলও দেয়, সেটিই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
নির্বাচিত সভাপতি আরও বলেন, যারা জয় পাননি, তাদেরও অভিনন্দন। যারা আমাকে জয়ী করেছেন, আস্থা রেখেছেন , সবার প্রতি আমি কৃতজ্ঞ। এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা।
এছাড়া আরও নির্বাচিত হয়েছে, সহসভাপতি পদে ইলিয়াস কোবরা ও ডি এ তায়েব, সহসাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।

সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত








