খামেনির শোক র্যালিতে লাখো মানুষের ঢলে মুখর তেহরান
খামেনির শোক র্যালি শুরু, লাখো মানুষের ঢলে মুখর তেহরান ছবি : সংগৃহিত
খামেনির জানাজা ও শোক র্যালিকে কেন্দ্র করে আধুনিক ইরানের ইতিহাসে অন্যতম বৃহৎ জনসমাগম ঘটেছে। ভোর থেকেই রাজধানীর প্রধান সড়কগুলো শোকার্ত মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে রাজধানী তেহরানে শুরু হয়েছে বিশাল শোক র্যালি।
সোমবার (৬ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ তেহরানে জড়ো হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক র্যালি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগে টানা দুই দিন ওই কমপ্লেক্সে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হয়েছিল, যেখানে অসংখ্য মানুষ শেষ শ্রদ্ধা জানান।
প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান ও তুরস্কসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া বিভিন্ন দেশের প্রতিনিধিদলও এ উপলক্ষে তেহরানে অবস্থান করছে।ঊীবপঁঃরাব ইৎধহপয
সূচি অনুযায়ী, মঙ্গলবার পবিত্র কোম শহরে আরেক দফা জানাজার আয়োজন করা হবে। এরপর বুধবার খামেনির মৃতদেহ ইরাকের নজফে ইমাম আলীর (আ.) মাজার এবং কারবালায় ইমাম হুসাইনের (আ.) ও হযরত আব্বাসের (আ.) মাজারে নেওয়া হবে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, খামেনির ইচ্ছা অনুসারে আগামী ৯ জুলাই ইরানের উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে ইমাম রেজার (আ.) পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। তথ্যসূত্র : প্রেস টিভি

সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত








