ইয়াশ-তটিনী’র একসাথে দীর্ঘ পথচলার ’ভালোবাসার গল্প’
‘ভালোবাসার গল্প’ নাটকে আলোচিত জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী । ছবি : নাটকের স্টীল
আলোচিত নির্মাতা ইমরাউল রাফাত এর অনেকগুলো নাটকে একসাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছে ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী । ছোটপর্দার আলোচিত এই জুটির নাটকের আড়ালে প্রেম ভালোবাসা নিয়ে দর্শকদের মাঝে রয়েছে নানা গল্প। নির্মাতা ইমরাউল রাফাত এর এই ভালোবাসার নাটকগুলো দেখলে তেমনই মনে হয়।
তটিনী ইয়াশ জুটিবদ্ধ নির্মাতার নাটকগুলো হলো : ‘দাঁড়ালে দুয়ারে’, ‘কাছে আসার সময়’, ‘কী মায়ায় জড়ালে’, ‘তাহার নামটি মায়া’, ‘রাইড শেয়ারিং’, ‘কত যে আপন’, ‘ভালোবাসায় আদরে’, ‘যে প্রেম এসেছিল’, ‘আমার থাকিস তুই’, ‘মিস ম্যাচ’ ইত্যাদি। এই নাটকগুলোতে অভিনয় করেছে ইয়াশ-তটিনী জুটি।
সদ্য ছোটপর্দার আলোচিত জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী ভালোবাসার এক নতুন গল্পে অভিনয় করেছেন। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘ভালোবাসার গল্প’ নাটকে অভিনয় করেছেন তারা। নাটকের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন আরেক আলোচিত নির্মাতা ইমরাউল রাফাত। তার সঙ্গে সহ-কাহিনিকার হিসেবে রয়েছেন অভ্র মাহমুদ।
এর আগেও বহু নাটকে জুটি হয়ে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ইয়াশ-তটিনী। মাঝে কয়েক মাসের বিরতি নিয়ে আবারও নতুন গল্পে কাজ করলেন দুজন।
নতুন এই রোমান্টিক নাটক প্রসঙ্গে ইয়াশ জানান, দর্শকের ভালো লাগা, মন্দ লাগার বিষয়টি মাথায় রেখেই নির্মাতারা জুটি গড়েন। দুই-তিনটি নাটক অভিনয়ের পর থেকে তটিনী ও আমাকে নিয়ে দর্শকের কৌতূহল বেড়ে গিয়েছিল। তাই নির্মাতারাও আমাদের নিয়ে একাধারে কাজ করে গেছেন। নাটকগুলো দর্শক গ্রহণ করেছেন।
ইয়াশ রোহান আরও বলেন, সেই ধারাবাহিকতায় আরও একটি রোমান্টিক গল্পে কাজ করা হয়েছে রিংকু ভাইয়ের পরিচালনায়। ভালোবাসার গল্প’ নামে নাটক। আশা করছি এটিও সবার ভালো লাগবে।
তবে প্রেম ভালাবাসার আসল কোন গল্প জানাননি।

সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত








