আন্তর্জাতিক পুরস্কার পেলো মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমা
ভিয়েতনামে সেরা চলচ্চিত্র পুরস্কার পেলো ‘রইদ’ ছবি : সিনেমার স্টীল
চলতিবছর বঙ্গ বিডি ও ফেসকার্ডের প্রযোজনায় নির্মিত রহস্যধর্মী নাট্যচলচ্চিত্র ’রইদ’ পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। চলচ্চিত্রটির চিত্রনাট্য এবং সংলাপ রচনাও করেছেন মেজবাউর রহমান সুমন।
সিনেমা ‘রইদ’ সম্প্রতি বাংলাদেশের জন্য অর্জন করেছে আন্তর্জাতিক সাফল্য। ভিয়েতনামের ’চতুর্থ দা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’ সমালোচক (ক্রিটিকস) বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।
গত ২৭ জুন এশীয়ান চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে পরিচিত ’ডা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’র চতুর্থ আয়োজন শুরু হয়। ৪ জুলাই উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ’রইদ’ এর নাম ঘোষণা করা হয়। সেখানে সমালোচক বিভাগে সেরা সিনেমার স্বীকৃতি পায় ‘রইদ’।
বিষয়টি নিশ্চিত করে নির্মাতা নিজেই জানান, ‘দা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘রইদ’ সিনেমাটি সমালোচক শাখায় সেরা এশিয়ান চলচ্চিত্রের পুরস্কার জেতায় আমি সম্মানিত বোধ করছি।’
আন্তর্জাতিক এই জুরি বোর্ডের সম্মানিত সদস্য ছিলেন, কং রিথডি, হোয়াং ক্যাম জিয়াং ও হোয়াং থু হ্যাং । নির্মাতা সুমন জুরি বোর্ডের সম্মানিত সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা জানান।’ তিনি বলেন, এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে ‘রইদ’। নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছিল সিনেমাটি। যদিও সেখানে কোনো পুরস্কার জিততে পারেনি।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি, পাশাপাশি গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।

সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত








