মালয়েশিয়ায় জুলাই বিপ্লব নিয়ে আলোচনা সভা
মালয়েশিয়া জুলাই আন্দোলন নিয়ে আলোচনা সভা
‘আমাদের বীরদের স্মরণে – জুলাই ২০২৪’ শীর্ষক মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা স্মরণ করেছেন জুলাই বিপ্লবের সাহসী অংশগ্রহণকারীদের। ‘জুলাই ঐক্য পরিষদ মালয়েশিয়া’র উদ্যোগে আয়োজিত এই আবেগঘন সন্ধ্যা দেশপ্রেম ও জাতীয় ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
রোববার (১৯ জুলাই) বিকেলে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে জুলাই বিপ্লব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রেমিট্যান্স শাটডাউন ছিল দেশের আন্দোলনের প্রতি প্রবাসীদের ঐক্যবদ্ধ সংহতি ও প্রতিবাদের এক গুরুত্বপূর্ণ প্রতীক, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে গণঅভ্যুত্থনের প্রতি সমর্থন জোরদারে ভূমিকা রাখে।
আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ ওমর ফারুক বলেন, আন্দোলনে আহত হওয়ার পরও তিনি এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাননি। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেন।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা আব্দুল আহাদ সরাসরি উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন শহীদ তাহমিদের মা, শহীদ ইমনের ভাই, জুলাই যোদ্ধা কানিজ ফাতেমা, আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ ওমর ফারুক এবং শহীদ সাজ্জাদের বাবা। আলোচনায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত যোদ্ধাদের অবদানের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক। বিশেষ বক্তা ছিলেন সংগঠনের সদস্য সচিব আলম রওশন। এছাড়া বক্তব্য দেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য আকাশ আলমগীর, সেলাংগর আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল এবং কুয়ালালামপুর আঞ্চলিক কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বিলকিস বিথী।

কৃষিভিত্তিক উদ্যোক্তা, গবেষণা ও পণ্য বৈচিত্র্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: মাহ্দী আমিন













