২৪ বছরে পদার্পণ চ্যানেল আই’র তৃতীয় মাত্রা
ফরিদুর রেজা সাগরের সঞ্চালনায় বিশেষ তুতীয় মাত্রা
চ্যানেল আই-এর জনপ্রিয় টক শো ও সমসাময়িক বিষয়ভিত্তিক মুক্ত আলোচনার অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’। ২০০৩ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করা অনুষ্ঠানটি বর্তমানে ২৪ বছরে পদার্পণ করেছে। টক শো ও একরকম জনপ্রিয় হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত এই টক শো তৃতীয় মাত্রা। পৃথিবীর টেলিভিশন ডেইলি শোপ গুলো কোনটাই সপ্তাহে সাত দিনের সাত দিন প্রচার হয় না। একমাত্র এই তুতীয় মাত্রাই এই রেকর্ড সৃষ্টি করেছে।
দুই দশকের বেশি সময় ধরে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ও মতবিনিময়ের অন্যতম অনুষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে তৃতীয় মাত্রা।দেশে মুক্ত কথাবলার অনুষ্ঠান এই তৃতীয় মাত্রার সফল পথচলায় দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন অনুষ্ঠানটির সঞ্চালক জিল্লুর রহমান।
জিল্লুর বলেন, তৃতীয় মাত্রা ২৪ বছরে পদার্পণ করল। সংলাপ, বিতর্ক ও গণতান্ত্রিক আলোচনার এক অসাধারণ যাত্রা। দুই দশকের বেশি সময় ধরে আমরা নানা মত ও দৃষ্টিভঙ্গিকে একত্র করেছি, প্রশ্ন করেছি এবং অর্থবহ আলোচনার জন্য একটি পরিসর তৈরি করার চেষ্টা করেছি।

জিল্লুর রহমান আরও বলেন, এই অর্জন আমাদের দর্শক, অতিথি, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের; যাঁরা শুরু থেকেই আমাদের পাশে ছিলেন। তৃতীয় মাত্রার সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।
শুরু থেকে রাজনীতিভিত্তিক আলোচনাকে কেন্দ্র করে নির্মিত হলেও তৃতীয় মাত্রা কেবল রাজনৈতিক পরিসরেই সীমাবদ্ধ থাকেনি। সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও মানববিদ্যার নানা গুরুত্বপূর্ণ বিষয়ও নিয়মিত উঠে এসেছে এই অনুষ্ঠানে।
তৃতীয় মাত্রা অনুষ্ঠানের সবচেয়ে বড় বৈশিষ্ঠ হলো বিশেষ দিনের বিশেষ তৃতীয় মাত্রা। আর এই বিশেষ তুতীয় মাত্রার সঞ্চালনা করেন বিশিষ্ট্য কথাসাহিত্যিক ছোটকাকু স্রষ্টা ফরিদুর রেজা সাগর । ফরিদুর রেজা সাগর ইমপ্রেস , চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালকও।
তৃতীয় মাত্রা অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে প্রচার হয় প্রতিদিন রাত ১টায় এবং পরের দিন সকাল ৯টা ৪৫ মিনিটে।

কৃষিভিত্তিক উদ্যোক্তা, গবেষণা ও পণ্য বৈচিত্র্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: মাহ্দী আমিন









