শিরোনাম:

নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারককে বদলি

নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারককে বদলি

নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক সুজন মিয়া প্রত্যাহার ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অভিযুক্ত বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। তাকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (সিভিল জজ) হিসেবে প্রেষণে বদলি করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-১) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ২ নম্বর আদালতে এক নজিরবিহীন ঘটনা ঘটে। এজলাসে বিচার কার্যক্রম চলাকালে উপস্থিত লোকজনের শোরগোল বন্ধ করতে গিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিচারক মো. সুজন মিয়া। একপর্যায়ে তিনি নিজের টেবিলে থাকা পেপারওয়েট ছুড়ে মারেন। সেটি সরাসরি গিয়ে আঘাত করে এজলাসে মামলার নথিপত্র দেখতে থাকা সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ আইনজীবীর মাথায়। এতে গুরুতর আহত হন তিনি।

আহত সাবিহা সুলতানাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সহকর্মীরা গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিষয়টি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও উচ্চ পর্যায়ে অবহিত করা হয়। সার্বিক পরিস্থিতির পর্যালোচনায় আজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিচারক মো. সুজন মিয়ার বিরুদ্ধে এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপপরিচালক (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান। এতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে (আইডি: ২০২৪২১৬০৬২) অবিলম্বে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে আইন ও বিচার বিভাগে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারককে বদলি

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি ও তফসিল নির্ধারণের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠকে বসতে যাচ্ছে।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সাথে সাক্ষাৎ করার নিয়ম রয়েছে। সেই প্রথা অনুযায়ী এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সেই মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সিইসি ও অন্য কমিশনারেরা সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

দেশের সংবিধানের নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এ জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এর ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। সেই জায়গায় সংবিধানের আলোকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান আছে।

ভারত মন্ত্রীর পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট বিজেপি এমপি সারঙ্গীর কন্যা অর্চিতা সারঙ্গী

নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারককে বদলি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে খোঁটা দিয়েছেন বিজেপি এমপি সারঙ্গীর কন্যা অর্চিতা সারঙ্গী। ছবি : সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপি অপরাজিতা সারঙ্গীর কন্যা অর্চিতা সারঙ্গীর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট কেন্দ্র করে রাজনীতি ও সামাজিক মাধ্যমে ব্যাপক জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

প্রশ্নফাঁস বিতর্কের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সংবাদ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে অর্চিতা লেখেন, কোনো চাপের মুখেও তিনি এই পোস্ট মুছে ফেলবেন না।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া সেই পোস্টে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ব্যক্তিগত সহকারীকে (পিএ) উদ্দেশ করে অর্চিতা লেখেন, ‘ডিপির (ধর্মেন্দ্র প্রধান) পিএর উদ্দেশে বলছি, যিনি নিশ্চিতভাবেই আমার মাকে মেসেজ পাঠাবেন এই আগের স্টোরিটি ডিলিট করার জন্য (এমনটি আগেও ঘটেছে)—অযথা কষ্ট করবেন না, আমি এটি ডিলিট করব না। জয় জগন্নাথ! জয় হিন্দ!’

মেডিকেল প্রবেশিকা ‘নিট’ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে রাজধানী দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে গত শনিবার বিকেলে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মন্ত্রী পদত্যাগের পরপরই সেই খবর সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন অর্চিতা।

কলকাতা উপ-হাইকমিশনের প্রেস সচিব হলেন মারুফা

নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারককে বদলি

বেসরকারি টেলিভিশন নিউজ ২৪-এর বিশেষ প্রতিনিধি উম্মে মারুফা - কলকাতা উপ-হাইকমিশনের প্রেস সচিব

ভারতের কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব বা প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন উম্মে মারুফা।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই চুক্তিভিত্তিক বেসরকারি টেলিভিশন নিউজ ২৪-এর বিশেষ প্রতিনিধি উম্মে মারুফাকে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার যোগদানের তারিখ থেকে এক বছরের চুক্তিতে মারুফাকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মারুফাকে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

×