সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া । ছবি সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ( ২৩ জুলাই ) সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে এই লাইফ সাপোর্টে রাখা হয়। আজ তাঁর বড় ছেলে লন্ডন থেকে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির জানান, বর্ষীয়ান এই রাজনীতিবিদের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার শারীরিক সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে পরম করুণাময়ের দরবারে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক অসুস্থতায় ভুগছেন। এর আগেও কয়েক দফা শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার


















