শাকিব খানের পুরোনো প্রেমের কথা ‘চাঁদ তারার গুঞ্জরণ’
‘চাঁদ তারার গুঞ্জরণ’। ছবি : চ্যানেল আই..
পূর্ণিমার উপস্থাপনায় চ্যানেল আইতে ‘চাঁদ তারার গুঞ্জরণ’ নামের টক শোতে শাকিব খান বললেন তার পুরোনো প্রেমের কথা । সেখানে চলচ্চিত্র ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন শাকিব। সেই অনুষ্ঠানে নিজের অপূর্ণ প্রেমকাহিনির কথা শেয়ার করেন এই নায়ক।
চিত্রনায়ক শাকিব খান বলেন, গুলশানের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা এক তরুণীর প্রেমে পড়েছিলেন । তাঁকে বিয়েও করতে চেয়েছিলেন। তবে সেই সম্পর্ক বেশি দূর এগোয়নি। সম্পর্কের পরিণতি না হলেও সেই ভালোবাসা ভুলতে পারেননি শাকিব এখনো। মাঝেমধ্যেই সেই সম্পর্কের কথা মনে হলে অনুশোচনা হয় তাঁর। চ্যানেল আইয়ের এক টক শো ‘চাঁদ তারার গুঞ্জরণ’তে এসে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এমন তথ্য জানিয়েছেন কিং খান।
শাকিবের এই প্রেমের কথা জানতেন পূর্ণিমা। শুটিংয়ের অবসরে পূর্ণিমার সাথে নিজের ভালোবাসার সম্পর্ক নিয়ে কথা বলতেন শাকিব। পূর্ণিমাকে আগেও জানিয়েছিলেন সেই তরুণীকে বিয়ে করার পরিকল্পনার কথা।
পূর্ণিমা ওই সম্পর্কের কথা মনে করিয়ে দিতেই শাকিব বলতে শুরু করলো, ‘আমার বাসার কাছাকাছি ছিল ওর বাড়ি। দেখতেও খুব সুন্দরী ছিল। আমাকে খুব ভালোবাসত, আমিও ভালোবাসতাম। মনে মনে তাকেই বিয়ে করতে চেয়েছি। ব্যাপারটি আমার খুব অবাক লাগে। মাঝেমধ্যে একা থাকার সময় ভাবি—আমি যেতে চাইলাম কোথায়, কার সাথে থাকতে চাইলাম, ভালোবাসলাম কাকে আর গেলাম কোথায় ? ’
শাকিব খান প্রেম ভেঙে যাওয়ার কারণ জানতে চাইলে বলেন, বেশি ভালোবাসা থাকলে আমরা ছোট ছোট বিষয়ে অভিমান করি। একে অপরের প্রতি খুব মান-অভিমান হয়। ভালোবাসা বেশি ছিল, তাই ছোট ছোট বিষয়েও রাগ করে ফেলতাম। আসলে কী থেকে কী হয়ে গেল, বুঝে উঠতে পারিনি। বিষয়টি আমার কাছে মিস্ট্রি থেকে গেছে।
উপস্থাপক চিত্রনায়িকা পূর্ণিমা এরপর জানতে চান, সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় তিনি রিগ্রেট ফিল করেন কি না। শাকিব খানের সোজাসাপটা উত্তর, ‘একদম, খুব।’ এ সময় শাকিবকে কিছুটা আবেগপ্রবণ হতে দেখা যায়।
এখনো ওই তরুণীকে মিস করেন কি না—জানতে চাইলে শাকিবের সোজাসাপটা উত্তর মাঝেমধ্যে মিস করি তাকে। তবে এখন আর যোগাযোগ নেই। যোগাযোগ আর করতে চাইনি। তার সেই আগের বাসার সামনে দিয়ে এখনো আমার যাতায়াত হয়, কিন্তু তার খোঁজ জানি না। সে আসলে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। তবে এখন আর নিজের এই সম্পর্কগুলো নিয়ে কোনো কথা বলতে চাইলেন না তিনি।

কৃষিভিত্তিক উদ্যোক্তা, গবেষণা ও পণ্য বৈচিত্র্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: মাহ্দী আমিন













