শিরোনাম:

বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী, প্রশংসায় ভাসছে আনসার সদস্যরা

বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী, প্রশংসায় ভাসছে আনসার সদস্যরা

বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী, প্রশংসায় ভাসছে আনসার সদস্যরা ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সততা ও দায়িত্বশীলতায় হারিয়ে যাওয়া মূল্যবান ব্যাগ অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন মো. মাসুদুজ্জামান তালুকদার নামের এক প্রবাসী।

মঙ্গলবার ২৮ জুলাই ভোররাতে ক্যানোপি-০২ এলাকার একটি ট্রলিতে পরিত্যক্ত অবস্থায় মো. মাসুদুজ্জামান তালুকদার নামের এক প্রবাসী ব্যাগটি উদ্ধার করা হয়।

ক্যানোপি-০২ এ দায়িত্বপালনকালে আনসার সদস্য এপিসি মো. জগলুল পাশা ট্রলিতে ব্যাগটি দেখতে পান।। তিনি দ্রুত ক্যানোপি ইনচার্জ পিসি মো. আলতাফ হোসেন এবং শিফট ইনচার্জ পিসি মো. মোজাম্মেল হোসেনকে বিষয়টি অবহিত করেন। এরপর প্রকৃত মালিকের খোঁজে ক্যানোপি-০২ ও আশেপাশের এলাকায় দীর্ঘক্ষণ মাইকিং করে আনসার সদস্যরা।

পরবর্তীতে নিজ বাসা নারায়ণগঞ্জ থেকে বিমানবন্দরে ফিরে আসা মো. মাসুদুজ্জামান তালুকদারের উপস্থিতিতে ব্যাগের ভেতরের মালামাল যাচাই করা হয়। ব্যাগে থাকা মানিব্যাগ, এনআইডি কার্ড, ব্যাংক কার্ড ও প্রয়োজনীয় ইলেকট্রনিক জিনিসপত্র মিলিয়ে নিশ্চিত হওয়ার পর ব্যাগটি তার হাতে বুঝিয়ে দেওয়া হয়।

হারানো ব্যাগ ফিরে পেয়ে যাত্রী আনসার বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসী মো. মাসুদুজ্জামান তালুকদার।  আনসার সদস্যদের এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের

বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী, প্রশংসায় ভাসছে আনসার সদস্যরা

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের

শুধু আইন প্রয়োগ বা শাস্তির মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয় উল্লেখ করে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা দলমত নির্বিশেষে, সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। আমরা বিশ্বাস করি, যথাযথভাবে মাদক নিরসন করতে পারলে সমাজের বহু সমস্যার সমাধান হয়ে যাবে।

মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান সরকার দেশ থেকে চিরতরে মাদককে বিদায় করতে আন্তরিকতার সাথে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে পারলেই তরুণ প্রজন্মকে এই অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব হবে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সহজ হবে।

মাদক বিরোধী অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রফিকুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার বেলাল হোসেন, ৫০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাক হোসেন, জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমীনসহ আরও অনেকে।

আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী, প্রশংসায় ভাসছে আনসার সদস্যরা

স্পাইডার ম্যান অফিসিয়াল ট্রেইলার ছবি

স্পাইডার-ম্যান আবারও দেখা যাবে বড় পর্দায়। আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। তবে দেশের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাবে ৩০ জুলাই। আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকরা।সোমবার ২৭ জুলাই স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ ঘটনাপ্রবাহের চার বছর পরের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। আগের সিনেমার শেষে পৃথিবীর সবাই পিটার পার্কারকে ভুলে যাওয়ার পর তার নতুন জীবন ও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার গল্পই উঠে আসবে এই সিনেমায়।

এবার যুক্ত হয়েছে কয়েকজন নতুন অভিনেতাও। ইমান এসফান্ডি অভিনয় করেছেন এমজের নতুন প্রেমিকের চরিত্রে। আর জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস তারকা সেডি সিঙ্ক হাজির হচ্ছেন এক রহস্যময় চরিত্রে, যা নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের মতোই স্পাইডার-ম্যান তথা পিটার পার্কারের ভূমিকায় অভিনয় করেছেন টম হল্যান্ড। তার সঙ্গে ফিরছেন জেনডায়া ও জ্যাকব ব্যাটালন। এছাড়া হাল্ক চরিত্রে আবারও দেখা যাবে মার্ক রাফেলোকে।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ সিনেমা এটি।

 

 

পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল ’সান বাংলা’য় অতিথি জয়া আহসান

বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী, প্রশংসায় ভাসছে আনসার সদস্যরা

ভারতের টিভিতে জয়া আহসান.. ছবি : সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পশ্চিমবঙ্গের সান বাংলা চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর বিশেষ অতিথি হিসেবে হাজির হচ্ছেন। জুলাই মাসের এই বিশেষ গ্র্যান্ড ফিনালে পর্বটি আগামী ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবে।

জয়া আহসান ‘আমি মিস ক্যালকাটা’, ‘লাগে উরাধুরা’-এর মতো হিট নাচে-গানে জমিয়ে তুলবেন এই বিশেষ পর্ব।। শুধু প্রতিযোগী বা দর্শকেরা নন, সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তীও সমানভাবে মুগ্ধ জয়া আহসানের ক্যারিশমায়। তাঁদের দুজনের আড্ডা ও গল্প পর্বটিকে আরও প্রাণবন্ত করে তুলবে। সুদীপ্তা চক্রবর্তীর পাশাপাশি চার প্রতিযোগীর সঙ্গেও গল্প জমাবেন জয়া। তাঁদের জীবনসংগ্রামের কথা শুনবেন, সাহস জোগাবেন এবং উদ্‌যাপন করবেন সাফল্যের।

’সান বাংলা’ চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানের সঞ্চালক সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে জয়ার আন্তরিক কথোপকথন এবং খুনসুটি এই বিশেষ পর্বকে আরও আকর্ষণীয় করে তুলেছে। দুজনের সহজ রসায়ন দর্শকদের জন্য বাড়তি পাওনা হতে চলেছে।

১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমার প্রচারে পশ্চিমবঙ্গে ব্যস্ত সময় পার করছেন জয়া। ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন হলে, সরাসরি কথা বলছেন দর্শকদের সঙ্গে, বিভিন্ন গণমাধ্যমে দিচ্ছেন সাক্ষাৎকার। এর অংশ হিসেবে লাখ টাকার লক্ষ্মী লাভ গেম শোতে অংশ নিলেন জয়া।

×