দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে অন্য একটি ট্রাকের ধাক্কা
ক্ষতিগ্রস্ত ট্রাক ছবি : সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় বুধবার ভোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে অন্য একটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) ভোরে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক উত্তরবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে ভোর সাড়ে চারটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে চালক ট্রাকের ভিতরে আটকা পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও কোনাবাড়ি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ট্রাকের সামনের অংশ কেটে চালক সিরাজুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চিত্তিপাড়া গ্রামের মৃত মানিক সরকারের ছেলে মিরাজুল ইসলাম (৪০)।
হাইওয়ে থানা (কোনাবাড়ী নাওজোর) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ও ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের খবর জানানো হয়েছে। স্বজনরা আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবার অমিত শাহর পদত্যাগ দাবি করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ।


















