আল হাজেন’র পরিচালনায় ‘হাবুর স্কলারশিপ’ ৪০০ পর্বে
আল হাজেন’র পরিচালনায় ‘হাবুর স্কলারশিপ’ নাটকের স্টীল
বৈশাখী টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মেগা ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’ সফলভাবে ৪০০ পর্বের মাইলফলক স্পর্শ করেছে। ২০২৩ সালের নভেম্বর মাস থেকে প্রচার শুরু হওয়া ‘হাবুর স্কলারশিপ’ ধারাবাহিক নাটকটি দীর্ঘ তিন বছর ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছে।
ধারাবাহিকটির টিপু আলম মিলনের গল্পে চিত্রনাট্য করেছেন আহসান আলমগীর। আর পরিচালনা করেছেন আল হাজেন।
নাটকের কাহিনী : ধারাবাহিকটির গল্প তৈরি হয়েছে হাবু নামের এক গ্রামের ছেলেকে ঘিরে। স্কলারশিপ পেয়ে সে অস্ট্রেলিয়া যায় পড়ালেখা করতে। সেই বিশ্ববিদ্যালয়ে আগের সব রেকর্ড ভেঙে ছেলেটি ফার্স্ট হয়। হাবু অস্ট্রেলিয়ায় যে পাঁচ বছর পড়ালেখা করে, সেই সময় হাবুর যেকোনো বিপদ-আপদে পাশে এসে দাঁড়ায় তার আরেক বাংলাদেশি সহপাঠী মারজান।
অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় হাবুকে অফার করে সে যেন সেখানে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে জয়েন করে। তবে হাবু তার মেধা দেশের কাজে লাগাতে চায়। তাই সবকিছু উপেক্ষা করে দেশে ফিরে আসে। আগের পর্বগুলো এভাবেই শেষ হয়। নাটকে চেয়ারম্যান দোলন চাপার একের পর এক কূটকচাল জয় করে হাবু এখন নাটকের প্রতিবাদী চরিত্র।
ধারাবুিহক নাটক ”হাবুর স্কলারশিপ’ নাটকের নাম ভূমিকায় অভিনয় করছেন রাশেদ সীমান্ত। এছাড়া অভিনয়ে করেছেন : তানজিকা আমিন, অহনা রহমান, নীলা ইসলাম, শফিক খান দিলু, বিনয় ভদ্র, ফাতেমা হীরা, হায়দার আলী, সাইকা আহমেদ, নেহা মনি প্রমুখ।
হাবুর স্কলারশিপ ধারাবাহিক নাটকটি প্রচারিত হচ্ছে সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে। এছাড়াও টিভি পর্দার পাশাপাশি ইউটিউবেও।

জুলাই যোদ্ধা আজিজুরের জীবনসংগ্রামের গল্প শুনলেন প্রধানমন্ত্রী

















