শিরোনাম:

হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে হবিগঞ্জে একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।

এনসিপির ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নাসীরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম নিরাপত্তার জন্য থানার পাশের সোনালী ব্যাংক ভবনে আশ্রয় নেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায় এবং রাতে পুলিশি নিরাপত্তায় মৌলভীবাজারে পৌঁছে দেয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ জুলাই বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদ এলাকার সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। অভিযোগ অনুযায়ী, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

বাদীর দাবি, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোকসভায় যোগ দিতে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন। এ সময় নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরীসহ ৪০ থেকে ৫০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়।

এজাহারে আরও বলা হয়েছে, হামলায় জেলা ছাত্রদলের নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। তাদের লোহার রড, রামদা, ফিকল ও ইটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

মামলায় আরও অভিযোগ করা হয়, সংঘর্ষের সময় বাদীর আইফোন-১৩, মোজাক্কির হোসেন ইমনের আইফোন-১১, মাহফুজ চৌধুরীর আইফোন-১৪, মাহমুদুল হাসান গাজীর স্যামসাং এস-২২, রক্সি ইসলামের কাছে থাকা ৫০ হাজার টাকা এবং শিমুল হাসানের আইফোন-১৫ ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যায় এবং আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক

হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

আজ পহেলা আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযোজন ও সার্বক্ষণিক সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নিরাপদ সড়ক ব্যবস্থাপনা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গণপরিবহনের নিবন্ধন (রেজিস্ট্রেশন) কিংবা ফিটনেস সনদ প্রদান ও নবায়ন করতে হলে গাড়িতে অবশ্যই জিপিএস ডিভাইস সংযুক্ত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ১ আগস্ট থেকে গণপরিবহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে ডিভাইস সচল থাকার তথ্য বিআরটিএ কার্যালয়ে প্রদর্শন করতে হবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে বলে জানিয়েছে বিআরটিএ।

জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বিআরটিএর স্থানীয় কার্যালয় এবং সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে। এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন ‘সাফ’ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি পদে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন কাজী সালাহউদ্দিন। সভাপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় এবং তিনি একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ।

আজ শনিবার ( ১ আগষ্ট ) ভুটানের থিম্পুতে আয়োজিত সাফের কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সংস্থাটির সভাপতি নির্বাচিত হন। সভাপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় এবং তিনি একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ।

বাফুফের কাজী সালাহউদ্দিনের প্রতি সমর্থন ছিল না। নেপাল ও ভুটান ফুটবল ফেডারেশনের প্রস্তাব ও সমর্থনে তিনি সাফ সভাপতির প্রেসিডেন্ট প্রার্থী হন। একক প্রার্থী হওয়ায় আগেই তার জয় নিশ্চিত ছিল। আজ থিম্পুতে সেটি স্রেফ আনুষ্ঠানিকতা পেল। এই কংগ্রেসেই বাফুফের বর্তমান সহসভাপতি সাব্বির আহমেদ আরেফকে সাফের নতুন নির্বাহী সদস্য হিসেবে করা হয়েছে।

টানা পাঁচবারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি ও সাবেক জাতীয় তারকা ফুটবলার কাজী সালাহউদ্দিন।

২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বাফুফে থেকে বিদায় নেন কাজী সালাহউদ্দিন। তার আগে দীর্ঘ ১৬ বছর বাফুফের শীর্ষ পদে ছিলেন তিনি। আর ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সাফ’র শীর্ষ পদে রয়েছেন কাজী সালাহউদ্দিন।

রায়হান রাফীর ভৌতিক সিনেমা ‘আন্ধার’ এ নাজিফা তুষি

হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

আন্ধারে নাজিফা তুষি ছবি সংগৃহীত

নির্মাতা রায়হান রাফীর আলোচিত অতিপ্রাকৃত ভৌতিক ও কসমিক থ্রিলার ঘরানার সিনেমা ‘আন্ধার’-এ অভিনেত্রী নাজিফা তুষির একটি লুক প্রকাশ পাওয়ার পর থেকেই বিনোদন অঙ্গনে বেশ শোরগোল সৃষ্টি হয়েছে।

‘আন্ধার’ সিনেমার গল্প লিখেছেন আদনান আদিব খান সঙ্গে ছিলেন অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান।

২২১ বি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত সিনেমায় নাজিফা তুষি ছাড়াও রয়েছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার, তানজিকা আমিন, ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতি। সিরিজে নামভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। ‘অ্যানি’ মূলত ডিস্টোপিয়া ঘরানার সিরিজ। এর গল্প আবর্তিত হয়েছে একটি ছোট শহরের নার্স অ্যানিকে ঘিরে। ইতিমধ্যে সিরিজটির ট্রেলার প্রকাশ হয়েছে।

এবার সিনেমার একটি ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় সৃষ্টি হয়েছে নেটদুনিয়ায়। নির্মাতা গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে নাজিফা তুষিকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। অভিনেত্রীর এমন রূপ অনুরাগী ও সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

ছবিতে দেখা যায়, আনমনে বসে আছেন তুষি। তার সামনে টেবিলের ওপর রাখা আছে একটি বই এবং চায়ের কাপ। টেবিলের ওপর হাত দুটি বাঁধিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি।

ছবিটির ক্যাপশনে নির্মাতা রায়হান রাফী লিখেছেন, আন্ধার ফার্স্ট লিক ! শুটিংয়ের সময় মনিটর থেকে নেওয়া একটা স্ক্রিনশট। কোনো অফিসিয়াল স্টিল নয়, কোনো পোস্টারও নয়। জাস্ট একটা মুহূর্ত।’ তুষির ভূয়সী প্রশংসা করে রাফী আরও যোগ করেন, ‘কিন্তু এই এক ফ্রেমই স্পষ্ট বলে দিচ্ছে নাজিফা তুষিকে আন্ধারে কতটা অসাধারণ লাগছে।

নাজিফা তুষিকে আগে অনেক চরিত্রে দেখেছেন। আন্ধারে দেখবেন তার সবচেয়ে মোহময় উপস্থিতি। তুষির নতুন লুকে মুগ্ধ নেটিজেনরা। তারকাদের পোস্টের মন্তব্যের ঘরে অভিনেত্রীর লুকের প্রশংসায় পঞ্চমুখ সিনেমাপ্রেমীরা।

নির্মাতার ভাষ্যমতে, তুষির এই ‘মোহময়’ লুক যেন ভৌতিক রোমাঞ্চের মাঝে এক নতুন আকর্ষণ যুক্ত করেছে। নির্মাতা জানান, এ সিনেমায় তুষির চরিত্রের নাম নদী।

এদিকে নিজের এই লুক প্রসঙ্গে তুষি লিখেছেন, প্রায় এক বছর ধরে চুপ ছিলাম। আর না ! ধন্যবাদ রায়হান রাফী। আমার লুকটা লিক করে দেওয়ার জন্য। যাই হোক ‘আন্ধার’-এর নদী আমার অভিনয় করা সবচেয়ে প্রিয় চরিত্র ।

চরিত্রটি অনেক রকম ইমোশন নিয়ে খেলতে দিয়েছে। ছিল চ্যালেঞ্জিং, আবার ভীষণ রিওয়ার্ডিংও। আমি যেমন এই চরিত্রে অভিনয় করে দারুণ একটা সময় কাটিয়েছি। আশা করি বড়পর্দায় আপনাদেরও ঠিক ততটাই ভালো লাগবে।

×