শিরোনাম:

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের সেনাবাহিনীর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের সেনাবাহিনীর

ইরানের সেনাবাহিনী দাবি করেছে তারা কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আহমাদ আল জাবের বিমানঘাঁটিতে (Ahmad Al-Jaber Air Base) একটি সফল ড্রোন হামলা চালিয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ-এর প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ‘অপারেশন থান্ডারবোল্ট’-এর ২৭তম ধাপে কুয়েতের আহমাদ আল জাবের বিমানঘাঁটিতে হামলা চালানো হয়।

বিবৃতিতে দাবি করা হয়, হামলায় যুদ্ধবিমান রাখার শেল্টার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জামের গুদাম লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ইরানের ভাষ্য, ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের আকাশ ও নজরদারি অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইরানের সেনাবাহিনী জানায়, সম্প্রতি কেশম দ্বীপে একটি আবাসিক বাড়িতে যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে। তারা ওই হামলাকে আন্তর্জাতিক মানবিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন এবং ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালিত ব্যাপক হামলার কারণে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেও ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা প্রতিপক্ষের জন্য অত্যন্ত ব্যয়বহুল ও কঠিন হয়ে পড়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ক্ষয়ক্ষতি এবং হতাহতদের প্রকৃত তথ্য গোপন রাখতে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে বলেও দাবি করেছে ইরান।

তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের সেনাবাহিনীর

আজ পহেলা আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযোজন ও সার্বক্ষণিক সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নিরাপদ সড়ক ব্যবস্থাপনা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গণপরিবহনের নিবন্ধন (রেজিস্ট্রেশন) কিংবা ফিটনেস সনদ প্রদান ও নবায়ন করতে হলে গাড়িতে অবশ্যই জিপিএস ডিভাইস সংযুক্ত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ১ আগস্ট থেকে গণপরিবহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে ডিভাইস সচল থাকার তথ্য বিআরটিএ কার্যালয়ে প্রদর্শন করতে হবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে বলে জানিয়েছে বিআরটিএ।

জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বিআরটিএর স্থানীয় কার্যালয় এবং সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে। এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন ‘সাফ’ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের সেনাবাহিনীর

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি পদে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন কাজী সালাহউদ্দিন। সভাপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় এবং তিনি একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ।

আজ শনিবার ( ১ আগষ্ট ) ভুটানের থিম্পুতে আয়োজিত সাফের কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সংস্থাটির সভাপতি নির্বাচিত হন। সভাপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় এবং তিনি একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ।

বাফুফের কাজী সালাহউদ্দিনের প্রতি সমর্থন ছিল না। নেপাল ও ভুটান ফুটবল ফেডারেশনের প্রস্তাব ও সমর্থনে তিনি সাফ সভাপতির প্রেসিডেন্ট প্রার্থী হন। একক প্রার্থী হওয়ায় আগেই তার জয় নিশ্চিত ছিল। আজ থিম্পুতে সেটি স্রেফ আনুষ্ঠানিকতা পেল। এই কংগ্রেসেই বাফুফের বর্তমান সহসভাপতি সাব্বির আহমেদ আরেফকে সাফের নতুন নির্বাহী সদস্য হিসেবে করা হয়েছে।

টানা পাঁচবারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি ও সাবেক জাতীয় তারকা ফুটবলার কাজী সালাহউদ্দিন।

২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বাফুফে থেকে বিদায় নেন কাজী সালাহউদ্দিন। তার আগে দীর্ঘ ১৬ বছর বাফুফের শীর্ষ পদে ছিলেন তিনি। আর ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সাফ’র শীর্ষ পদে রয়েছেন কাজী সালাহউদ্দিন।

রায়হান রাফীর ভৌতিক সিনেমা ‘আন্ধার’ এ নাজিফা তুষি

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের সেনাবাহিনীর

আন্ধারে নাজিফা তুষি ছবি সংগৃহীত

নির্মাতা রায়হান রাফীর আলোচিত অতিপ্রাকৃত ভৌতিক ও কসমিক থ্রিলার ঘরানার সিনেমা ‘আন্ধার’-এ অভিনেত্রী নাজিফা তুষির একটি লুক প্রকাশ পাওয়ার পর থেকেই বিনোদন অঙ্গনে বেশ শোরগোল সৃষ্টি হয়েছে।

‘আন্ধার’ সিনেমার গল্প লিখেছেন আদনান আদিব খান সঙ্গে ছিলেন অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান।

২২১ বি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত সিনেমায় নাজিফা তুষি ছাড়াও রয়েছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার, তানজিকা আমিন, ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতি। সিরিজে নামভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। ‘অ্যানি’ মূলত ডিস্টোপিয়া ঘরানার সিরিজ। এর গল্প আবর্তিত হয়েছে একটি ছোট শহরের নার্স অ্যানিকে ঘিরে। ইতিমধ্যে সিরিজটির ট্রেলার প্রকাশ হয়েছে।

এবার সিনেমার একটি ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় সৃষ্টি হয়েছে নেটদুনিয়ায়। নির্মাতা গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে নাজিফা তুষিকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। অভিনেত্রীর এমন রূপ অনুরাগী ও সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

ছবিতে দেখা যায়, আনমনে বসে আছেন তুষি। তার সামনে টেবিলের ওপর রাখা আছে একটি বই এবং চায়ের কাপ। টেবিলের ওপর হাত দুটি বাঁধিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি।

ছবিটির ক্যাপশনে নির্মাতা রায়হান রাফী লিখেছেন, আন্ধার ফার্স্ট লিক ! শুটিংয়ের সময় মনিটর থেকে নেওয়া একটা স্ক্রিনশট। কোনো অফিসিয়াল স্টিল নয়, কোনো পোস্টারও নয়। জাস্ট একটা মুহূর্ত।’ তুষির ভূয়সী প্রশংসা করে রাফী আরও যোগ করেন, ‘কিন্তু এই এক ফ্রেমই স্পষ্ট বলে দিচ্ছে নাজিফা তুষিকে আন্ধারে কতটা অসাধারণ লাগছে।

নাজিফা তুষিকে আগে অনেক চরিত্রে দেখেছেন। আন্ধারে দেখবেন তার সবচেয়ে মোহময় উপস্থিতি। তুষির নতুন লুকে মুগ্ধ নেটিজেনরা। তারকাদের পোস্টের মন্তব্যের ঘরে অভিনেত্রীর লুকের প্রশংসায় পঞ্চমুখ সিনেমাপ্রেমীরা।

নির্মাতার ভাষ্যমতে, তুষির এই ‘মোহময়’ লুক যেন ভৌতিক রোমাঞ্চের মাঝে এক নতুন আকর্ষণ যুক্ত করেছে। নির্মাতা জানান, এ সিনেমায় তুষির চরিত্রের নাম নদী।

এদিকে নিজের এই লুক প্রসঙ্গে তুষি লিখেছেন, প্রায় এক বছর ধরে চুপ ছিলাম। আর না ! ধন্যবাদ রায়হান রাফী। আমার লুকটা লিক করে দেওয়ার জন্য। যাই হোক ‘আন্ধার’-এর নদী আমার অভিনয় করা সবচেয়ে প্রিয় চরিত্র ।

চরিত্রটি অনেক রকম ইমোশন নিয়ে খেলতে দিয়েছে। ছিল চ্যালেঞ্জিং, আবার ভীষণ রিওয়ার্ডিংও। আমি যেমন এই চরিত্রে অভিনয় করে দারুণ একটা সময় কাটিয়েছি। আশা করি বড়পর্দায় আপনাদেরও ঠিক ততটাই ভালো লাগবে।

×