কমলগঞ্জ ও শ্রীমঙ্গল রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছবি : সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মৌলভীবাজারের গুরুত্বপূর্ণ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন।
শনিবার (১ আগস্ট ) পারাবত এক্সপ্রেসে ভ্রমণকালে তিনি এই স্টেশনগুলোর অবকাঠামো ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর সাথে রেল ও শ্রম মন্ত্রণালয়ের সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ সময় মন্ত্রীর সঙ্গে আরও ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সফররত উচ্চপদস্থ কর্মকর্তারা ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে রেলওয়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
মন্ত্রীর সফরসূচি অনুযায়ী, যাত্রাপথে রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের পর থেকে সিলেট পর্যন্ত সব স্টেশন এবং রেললাইনের সমস্যা সরজমিন পরিদর্শন করেন।

গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক

















