তারেক রহমানের উপহার পেল জুলাইয়ের শহীদ বিপ্লবের পরিবার
ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বিপ্লব হাসানের পরিবারের হাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। ৩০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরে শহীদ বিপ্লব হাসানের বাড়িতে এই উপহার পৌঁছে দেওয়া হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসান আল আরিফ শহীদ বিপ্লবের বাবা মো. বাবুল মিয়া ও মা বিলকিছ আক্তারের হাতে ফলের ডালা ও অনুদানের অর্থ তুলে দেন
তিনি আরও বলেন, এই শহীদ পরিবারগুলোকে কোনোভাবেই কোনদিন ভুলা সম্ভব নয়। তাদের এই ত্যাগই আমাদের ভবিষ্যতের আন্দোলন-সংগ্রাম ও রাজনীতির মূল প্রেরণার উৎস। জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের ওপর ভিত্তি করেই আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে। শহীদদের পরিবারকে বীরোচিত সম্মান জানাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং রাষ্ট্রীয়ভাবেও সেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
উক্ত উপহার প্রদান অনুষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ফয়সাল ও বিপ্লব শিকদার, ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাবেক সভাপতি নিহাদ সালমান ডুননসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শহীদ বিপ্লবের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ছাত্রদল নেতা জিসান আকন্দ পবিত্র।

গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক

















