কেরালায় ব্যতিক্রমী বিয়ে : বর-কনে-পুরোহিত সবাই যমজ
কেরালায় ব্যতিক্রমী বিয়ে : বর-কনে-পুরোহিত সবাই যমজ । ছবি : সংগৃহীত
ভারতের কেরালা রাজ্যে সম্প্রতি এক দারুণ ও ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এই বিয়েতে বর, কনে থেকে শুরু করে পুরোহিত এবং altar-serve—সবাই ছিলেন যমজ।
কেরালার চাঙ্গানাসেরির (Changanassery)) মেট্রোপলিটান চার্চে যমজ দুই ভাই—অখিল কে থমাস ও নিখিল কে থমাস বিয়ে করেন যমজ দুই বোন—ম্যাগি মেরি থমাস ও মারিয়া মেরি থমাসের সাথে। বর দুটি মার্চেন্ট নেভিতে এবং কনে দুটি আইটি সেক্টরে কর্মরত।
প্রতিবেদনে বলা হয়, বিয়েটি পরিচালনা করেন কাঞ্জিরাপল্লি ডায়োসিসের দুই যমজ পুরোহিত- ফাদার অ্যান্টো পেজুমকাত্তিল এবং ফাদার অ্যাজো পেজুমকাত্তিল। এমনকি গির্জার বেদিতে পুরোহিতদের সহায়তাকারী দুই কিশোরও ছিল যমজ ভাই- জেরন জেমস ও জোহন জেমস।দুই পরিবারের আপনজনদের মতে, এমন বিয়ের আয়োজন ছিল দুই পরিবারের বহু বছরের লালিত স্বপ্নের বাস্তবায়ন।
কনে ম্যাগি ও মারিয়া জানান, ছোটবেলা থেকেই তাদের ইচ্ছা ছিল যমজ ভাইদের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করা এবং বিয়েতে পরিবেষ্টিত থাকবে যমজ মানুষেরাই। তাদের পিতামাতা ও পরিবারও এটি চেয়েছিল।
তারা আরও জানান, যমজ পুরোহিতদের খুঁজে পেতে তাদের বেশ বেগ পেতে হয়েছিল। পরে যমজদের জন্য বিশেষ পরিচিত কোঠানাল্লুরের একটি চার্চের মাধ্যমে তারা ফাদার অ্যান্টো ও ফাদার অ্যাজোকে খুঁজে পান।
যমজ পুরোহিত এক সাক্ষাৎকারে তারা জানান, যমজ দম্পতির বিয়ে পরিচালনা করার অভিজ্ঞতা অত্যন্ত বিশেষ। এটি সারা জীবনের জন্য মনে রাখার মতো একটি ঘটনা। তারা একসঙ্গে জন্মগ্রহণ করেছে এবং এখন একসঙ্গে নতুন জীবনের অধ্যায় শুরু করছে। আমরাও একসঙ্গে ধর্মযাজকতার পথে এসেছি।
উল্লেখ্য, বর অখিল ও নিখিল পেশায় মার্চেন্ট নেভির কর্মকর্তা। অন্যদিকে, কনে ম্যাগি ও মারিয়া কর্মরত আছেন তথ্যপ্রযুক্তি খাতে। দুই পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের আনন্দমুখর উপস্থিতিতে ব্যতিক্রমী এই বিয়ে সম্পন্ন হয়।

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‘ল ফার্ম’ নিয়োগ দিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী














