জাতীয় বার্ন ইনস্টিটিউটে ই-টিকিট সুবিধা চালু, যে সুবিধা পাবেন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বহির্বিভাগে (ওপিডি) চিকিৎসাসেবা আরও সহজ, আধুনিক ও জনবান্ধব করতে আনুষ্ঠানিকভাবে ই-টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমাতে এবং চিকিৎসাসেবা গতিশীল করতে এই ডিজিটাল সেবাটি চালু করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির (এনআইবিপিএস) বহির্বিভাগে ই-টিকিটিং সিস্টেমের উদ্বোধন করেন।
এতদিন রোগীদের খুব ভোরে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে বহির্বিভাগের টিকিট সংগ্রহ করতে হতো। ই-টিকিট চালুর ফলে ঘরে বসেই বা সহজে অনলাইনে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
এককালীন অনলাইন নিবন্ধন (রেজিস্ট্রেশন) এই সিস্টেমে একজন রোগীকে মাত্র একবারই অনলাইনে নিবন্ধন করতে হবে। একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে রোগীর নাম, বয়স ও অন্যান্য ব্যক্তিগত তথ্য নিরাপদভাবে হাসপাতালে সংরক্ষিত থাকবে।
যেভাবে নিবন্ধন করতে হবে: জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জানিয়েছে, ই-টিকিটিং সিস্টেমে একজন রোগীকে মাত্র একবার অনলাইনে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে রোগীর তথ্য ভবিষ্যতের জন্য নিরাপদভাবে সংরক্ষিত থাকবে। পরবর্তী প্রতিটি চিকিৎসা গ্রহণের সময় নতুন করে তথ্য প্রদান করতে হবে না। এ ছাড়া রোগীর পূর্ববর্তী হাসপাতাল পরিদর্শনের তথ্য ও চিকিৎসাসংক্রান্ত রেকর্ড সংরক্ষিত থাকবে, যা চিকিৎসা প্রদানকে আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর করতে সহায়তা করবে।

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‘ল ফার্ম’ নিয়োগ দিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী










