শেষ পর্যন্ত লিটন খেলছে জানালো বিসিবি
শেষ পর্যন্ত লিটন খেলছে জানালো বিসিবি । ছবি সংগৃহীত
বাম পায়ের ইনজুরি কাটিয়ে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়াগামী বাংলাদেশ টেস্ট দলে যুক্ত হয়েছেন লিটন দাস, তবে প্রথম টেস্টে তার খেলা নির্ভর করছে ফিটনেস টেস্ট পাসের ওপর। এক বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করেছে বিসিবি।
শনিবার (২ আগস্ট) সবকিছু ঠিক থাকলে দেশ ছেড়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। ফিটনেসে ছাড়পত্র পাওয়ার পর ডানহাতি এই উইকেটকিপার-ব্যাটার অস্ট্রেলিয়ার ডারউইনে দলের সঙ্গে যোগ দেবেন।
বিসিবি জানায়, বাম পায়ের কাফের চোট থেকে সেরে ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত হয়েছেন লিটন কুমার দাস। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট।
চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রাথমিক দলে ছিলেন না উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় প্রত্যাশার চেয়ে দ্রুত উন্নতি হওয়ায় শেষ মুহূর্তে তাকে প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোটের কারণে গত জুন মাস থেকে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনায় রাখা হয়েছে। রোববার তিনি ডারউইনের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।
সংশোধিত বাংলাদেশ দলে থাকছেন : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম,তাসকিন আহমেদ, তানজিদ হাসান, মুমিনুল হক সৌরভ, অমিত হাসান, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান ও লিটন কুমার দাস।

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‘ল ফার্ম’ নিয়োগ দিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী













