জেলের জালে তবল মাছ, বিক্রি ৩৬ হাজার টাকায়
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে এফবি সালমা করিম ট্রলারের জেলের জালে ৫৪ কেজি ওজনের একটি তবল মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার ( ৪ আগস্ট ) মহিপুর মৎস্য আড়তে নিলামে মাছটি স্থানীয় ব্যবসায়ী রুবেল ঘরামী ৩৬ হাজার টাকায় কিনে নেন।
স্থানীয়ভাবে তবল মাছ তবলি, বগা বা খাঁদিয়া নামেও পরিচিত। আন্তর্জাতিকভাবে এটি ট্রেভ্যালি (ঞৎবাধষষু) নামে পরিচিত। মাছটি তুলনামূলক কম কাঁটাযুক্ত, প্রোটিনসমৃদ্ধ এবং বাজারে এর চাহিদা রয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, তবল মাছ অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক মাছ। এ ধরনের মাছ বেশি ধরা পড়লে উপকূলীয় জেলেরা আর্থিকভাবে উপকৃত হবেন।
জেলে সূত্রে জানা যায়, এফবি সালমা করিম নামের একটি মাছ ধরার ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে মহিপুর মৎস্য বন্দরে আখি ফিস ও তহুরা ফিস প্রতিষ্ঠানের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।
মৎস্যজীবীরা বলেন, গভীর সমুদ্রে এ প্রজাতির মাছ পাওয়া গেলেও এত বড় আকারের মাছ খুব কমই ধরা পড়ে। এ কারণে মাছটি বন্দরে আনার পর স্থানীয়দের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়।

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী









