শিরোনাম:

গাজীপুরে দুই শিশুকে হত্যা, পুলিশ হেফাজতে বাবা-মা

গাজীপুরে দুই শিশুকে হত্যা, পুলিশ হেফাজতে বাবা-মা

গাজীপুরের টঙ্গীতে এক ফ্ল্যাট বাসায় দুই শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন- আব্দুল্লাহ বিন ওমর (৪) ও মালিহা আক্তার (৬)। তারা দুজনই বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল বাতেন মিয়া ও সালেহা বেগম দম্পতির সন্তান।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর নিহত শিশুদের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত হত্যার পেছনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। অধিকতর তদন্তের জন্য আরও জিজ্ঞাসাবাদ চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল বাতেন মিয়া পরিবারসহ ওই ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। তাদের তিন সন্তানের মধ্যে বড় মেয়ে শুক্রবার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। দুপুরে সালেহা বেগম মাথা ব্যথার ওষুধ খেয়ে দুই সন্তানকে ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। আর স্বামী আব্দুল বাতেন ছিলেন বাসার বাইরে। বিকেলে ঘুম থেকে উঠে সালেহা ঘরের মেঝেতে দুই সন্তানের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, শুক্রবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশুদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা ছুটে এসে মর্মান্তিক দৃশ্য দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

খামেনিকে হত্যা ‘নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের’ ‘নির্লজ্জ লঙ্ঘন’: পুতিন

গাজীপুরে দুই শিশুকে হত্যা, পুলিশ হেফাজতে বাবা-মা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে মার্কিন ও ইসরায়েলি হামলায় হত্যার ঘটনাকে নৈতিকতা ও আইনের ‘সিনিক্যাল লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছেন। খবর এএফপি

ক্রেমলিন দ্বারা প্রকাশিত তার ইরানি সমকক্ষ মাসউদ পেজেশকিয়ানকে লেখা একটি চিঠিতে, পুতিন খামেনেইর হত্যার জন্য ‘গভীর শোক’ প্রকাশ করেছেন, বলছেন যে এই হত্যাকাণ্ড মানব নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সমস্ত নিয়মের ‘সিনিক্যাল লঙ্ঘন’ করে করা হয়েছে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

গাজীপুরে দুই শিশুকে হত্যা, পুলিশ হেফাজতে বাবা-মা

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

অর্থমন্ত্রীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান। তিনি গণমাধ্যমকে জানান, নিউমোনিয়ার সংক্রমণ দেখা দেওয়ায় মন্ত্রীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে এবং তিনি চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে নতুন সরকার গঠিত হলে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

খামেনির হত্যা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা: ইরানের প্রেসিডেন্ট

গাজীপুরে দুই শিশুকে হত্যা, পুলিশ হেফাজতে বাবা-মা

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রবিবার বলেছেন যে মার্কিন ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা।

রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেছেন “ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বব্যাপী শিয়াদের একজন বিশিষ্ট নেতার হত্যাকাণ্ডকে মুসলমানদের বিরুদ্ধে এবং বিশেষ করে বিশ্বব্যাপী শিয়াদের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধের ঘোষণা হিসেবে দেখা হচ্ছে,”।

পেজেশকিয়ান বলেছেন যে সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামিক প্রজাতন্ত্রের অধিকার এবং দায়িত্ব।

“ইসলামিক প্রজাতন্ত্র ইরান এই ঐতিহাসিক অপরাধের অপরাধী এবং পরিকল্পনাকারীদের প্রতিশোধ নেওয়াকে তার বৈধ দায়িত্ব এবং অধিকার বলে মনে করে,” পেজেশকিয়ান বলেছেন।

×