ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট ঘোষণা : ‘আমি প্রধানমন্ত্রী থাকাকালীন কখনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না’
ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট ঘোষণা করেছেন যে, তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন গাজা বা পশ্চিম তীরে কোনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে দেবেন না। ইসরায়েলি আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এই শীর্ষ নেতা তার মন্ত্রিসভার বৈঠকে এই মন্তব্য করেন।
রোববার (৯ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, ইসরায়েল গাজা বোর্ড অব পিসের ১৫ দফা প্রস্তাব প্রত্যাখ্যান করছে। নেতানিয়াহু বলেছেন, ‘যতক্ষণ আমি প্রধানমন্ত্রী, গাজা বা পশ্চিমতীরে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে না।’
তিনি বলেন, ‘হামাস যতক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে অস্ত্র সমর্পণ না করবে, আমাদের সেনারা সেখান থেকে সরবে না। এবং আমরা আমাদের সেনা ও জনগণের ওপর হুমকি প্রতিহত করে যাব।’
নেতানিয়াহু আরও বলেন, ‘হামাসকে নিরস্ত্র করার’ অর্থ হলো তাদের হাতে থাকা ভারী, কম ভারী—সব ধরনের অস্ত্র সরিয়ে ফেলা। এটি কোনো নামমাত্র নিরস্ত্রীকরণ হলে চলবে না বলেও সতর্ক করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা মার্কিনিদের সঙ্গে এ নিয়ে আলোচনা করছি। তাদের কিছু আইডিয়া আছে, যেগুলোর কিছু আমাদের কাছে গ্রহণযোগ্য, কিছু গ্রহণযোগ্য নয়। আর আমরা জানি সেগুলো নিয়ে কিভাবে দাঁড়াতে হয়।’
এদিকে, গত সপ্তাহে হামাস প্রথমবারের মতো জানায়, তারা তাদের ভারী অস্ত্র সমর্পণ করবে। তবে এজন্য আগে ইসরায়েলকে তাদের সেনাদের গাজা থেকে প্রত্যাহার করতে হবে। বর্তমানে যা গাজা উপত্যকার প্রায় ৭০ শতাংশ অঞ্চল ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সিটি করপোরেশনকে জনসম্পৃক্ত করতে গণমাধ্যমের সহায়তা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক


















