শিরোনাম:

নিউইয়র্কের জ্যামাইকায় কনসার্টে গান গেয়ে অভিনেতার দর্শকের মন জয়

নিউইয়র্কের জ্যামাইকায় কনসার্টে গান গেয়ে অভিনেতার দর্শকের মন জয়

নিউইয়র্কের জ্যামাইকায় কনসার্টে অপূর্ব । ছবি সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা দর্শকের মন জয় করলেন গানে গানে। জিয়াউল ফারুক অপূর্ব এবার একক কনসার্টে গান শুনিয়ে মুগ্ধ করলেন উপস্থিত সবাইকে। তবে দেশে নয়, অপূর্বর একক কনসার্টটি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকায় । স্থানীয় সময় ৮ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের কনসার্টটি হয়ে বাঙালিীর স্বপ্নের রাত।

অপূর্ব জানায় প্রথম একক কনসার্ট বলে প্রস্তুতিটাও নিয়েছিলেন জোরেশোরে। অনুষ্ঠানের আগে বেশ কয়েক দিন টানা রিহার্সাল করেছেন। দর্শকও নিরাশ করেননি তাঁকে। পুরো অডিটরিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। অপূর্ব তাঁর পরিবেশনা শুরু করেন হেমন্ত মুখোপাধ্যায়ের ‘এই রাত তোমার আমার’ দিয়ে।

গান শেষে অপূর্ব আরও জানান, ‘এই রাত তোমার আমার’ গানটি ছিল তাঁর শেখা প্রথম গান। গানটি প্রথম শুনেছিলেন তাঁর মায়ের কাছে। এরপর তিনি একে একে গেয়ে শোনান সোলস ব্যান্ডের ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘কেন এই নিঃসঙ্গতা’, বাপ্পা মজুমদারের ‘দিন বাড়ি যায়’, ফিডব্যাক ব্যান্ডের ‘মৌসুমী’, নগর বাউল জেমসের ‘বাবা’সহ বেশ কিছু গান।

জেমসের বাবা গানটি গাওয়ার সময় নিজের বাবার কথা মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন অপূর্ব। গাইতে গাইতে একসময় নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। গান থামিয়ে কান্নায় ভেঙে পড়েন। পেছনে ফিরে চোখ মুছতে থাকেন।

কনসার্টের প্রতিটি গানের ফাঁকে দর্শকের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন অপূর্ব। প্রায় দুই ঘণ্টা হলভর্তি দর্শক-শ্রোতাকে গানে-গল্পে মাতিয়ে রাখেন। পুরো আয়োজনটি উপস্থাপনা করেন শামীম শাহেদ। দর্শক সারিতে উপস্থিত ছিলেন অপূর্বর সহকর্মী তমালিকা কর্মকার, আফসান আরা বিন্দু, মোনালিসা, নওশীন, মামনুন ইমন, রোমানা, নোভাসহ অনেকে।

কনসার্ট উপভোগ করার পর মোনালিসা বলেন, ‘অপূর্ব আমার বন্ধু ও কলিগ। একসঙ্গে অনেক কাজ হয়েছে আমাদের। শুটিং সেটে সে প্রায়ই গান শোনাত আমাদের। এবার অপূর্বর প্রথম একক কনসার্ট উপভোগ করলাম। দারুণ উপভোগ্য ছিল পুরোটা সময়।

প্রথম কনসার্ট প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘সবকিছু নির্ভর করছে দর্শকের আগ্রহের ওপর। তাঁরা আমাকে দেখতে চান কি না। যদি আমার মনে হয়, তাঁরা আমাকে চাইছেন, তাহলে অবশ্যই হয়তো আবার দেখা হবে।’ উপস্থিত দর্শকেরা যুক্তরাষ্ট্রে অপূর্বর আরও কনসার্ট দেখার আগ্রহ প্রকাশ করেন।

শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

নিউইয়র্কের জ্যামাইকায় কনসার্টে গান গেয়ে অভিনেতার দর্শকের মন জয়

ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি হচ্ছে।’

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে শ্রীনগর উপজেলার স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশনে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি খাতকে ফ্যাসিবাদমুক্ত এবং সিন্ডিকেটের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে বর্তমান সরকার দক্ষতার সাথে সঠিক নীতিমালা প্রণয়ন করেছে। আগামী সংসদে এসব নীতিমালা উপস্থাপন করা হবে।’

ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ছাত্রদলের ১৪৮ জন নেতাকর্মী শহিদ হয়েছেন। অথচ বর্তমানে আন্দোলনের নামে যারা নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাদের কেউ কেউ এখন জ্বালানি ইস্যু নিয়েও আন্দোলন করতে চাইছেন।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

পিরোজপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি : ২৫ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট

নিউইয়র্কের জ্যামাইকায় কনসার্টে গান গেয়ে অভিনেতার দর্শকের মন জয়

অস্ত্রের মুখে জিম্মি করে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর পোরগোলা গ্রামে একটি বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ২৫ ভরি স্বর্ণালংকার, ১ কেজি রৌপ্য, নগদ টাকা, মোবাইল ফোন এবং ২টি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোররাতে কদমতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর পোরগোলা গ্রামের খালিদ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলা হওয়ার পরে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, রান্নাঘরের পূর্ব পাশের সিঁদ কেটে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল চাপাতি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে।এরপর খালিদ হাওলাদারের মা মোছা. শামীমা বেগমের (৫৫) কক্ষে প্রবেশ করে রামদা প্রদর্শন করে কোনো ধরনের শব্দ না করার জন্য হুমকি দেয়। পরে পাশের কক্ষে থাকা তাঁর বড় ছেলে আরিফুল ইসলামের (২৮) কক্ষের দরজা খুলে দিতে বলে।

একপর্যায়ে ডাকাতরা ঘরে থাকা চারজনের হাত বেঁধে কাঁথা দিয়ে ঢেকে দেয়। এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগীদের দাবি, ডাকাতরা আনুমানিক ২৫ ভরি স্বর্ণালংকার, এক কেজি রৌপ্য, ৭টি মোবাইল ফোন, ৭০ হাজার টাকা, ৫টি হাতঘড়ি এবং দুটি মোটরসাইকেল নিয়ে গেছে। লুট হওয়া মোটরসাইকেল দুটির মধ্যে একটি নীল রঙের এফজেডএস ভি২, যার নম্বর খুলনা মেট্রো-ল-১৩-৩১৩০ এবং অপরটি সবুজ রঙের এফজেডএস ভি৪, যার নম্বর পিরোজপুর-ল-১১-৪০৫৪।

ভুক্তভোগীরা জানিয়েছেন, ডাকাতরা পূবালী ব্যাংক ও ইসলামী ব্যাংকের দুটি চেক বই, দুটি এটিএম কার্ডও নিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মৃত্যুর দুইদিন পর এসএসসির ফলাফলে জানা গেল শিহাব ’জিপিএ-৫’ পেয়েছে

নিউইয়র্কের জ্যামাইকায় কনসার্টে গান গেয়ে অভিনেতার দর্শকের মন জয়

এসএসসি শিক্ষার্থী শিহাব আহমেদ । ছবি : সংগৃহীত

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুই দিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিক্ষার্থী শিহাব আহমেদ প্রকাশিত ফলাফলে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।

জানা  গেছে, পরিবারের সঙ্গে গাজীপুরে বসবাস করত সে। এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে সে জিপিএ ৫ পেয়েছে। তবে ফল প্রকাশিত হওয়ার দুদিন আগে (৮ আগস্) ঢাকা থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে এসে গত শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে শিহাব। এর দুইদিন পরেই সোমবার তার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ফলাফলে দেখা যায়, শিহাব জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

আরও জানা গেছে, শিহাব উপজেলার শশীদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে ঢাকার বিমানবন্দর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। শিহাবের বাবা তোফাজ্জল হোসেন ঢাকায় গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত। পরিবারে দুই মেয়ে ও এক ছেলের মধ্যে শিহাব ছিল বড়।

উল্লেখ্য, ছোট চাচা তাজুল ইসলামের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে এসেছিল শিহাব। শনিবার দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে কাপড় শুকাতে যায় সে। এ সময় আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিহাব। গুরুতর অবস্থায় তাকে পাশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিন সন্ধ্যায় গ্রামের বাড়িতে শিহাবকে দাফন করা হয়।

শিহাবের চাচা তাজুল ইসলাম বলেন, শিহাব গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। কিন্তু আমরা এখনও তার শোকের মধ্যেই আছি। ফলাফলে সে তার মেধার স্বাক্ষর রেখেছে।

এদিকে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলাম বলেন, ‘বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা পরিবারের খোঁজখবর নিয়েছি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পরিবারটির পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়েছে।’

×