বাইক রাইড শেয়ারিংয়ের আয়ে সহপাঠির ফর্ম ফিলাপের অর্থ পরিশোধ করলেন এক ছাত্রদল নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক ..
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক মাস্টার্স শিক্ষার্থী, যিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র এবং জিয়া হলের আবাসিক বাসিন্দা । কয়েক বছর আগে বাবাকে হারানোর পর পরিবারের দায়িত্ব ও বাস্তবতার কঠিন চাপ তাঁর কাঁধে এসে পড়ে। টিউশনি না থাকায় আয়-রোজগারের পথও প্রায় বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। ফলে মাস্টার্স পরীক্ষার ফর্ম ফিলাপের নির্ধারিত অর্থ জোগাড় করাও তাঁর জন্য একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়।
এমন কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়ান ছাত্রদল নেতা তারিক। জানা গেছে, ছাত্রদল নেতা তারিক বাইক রাইড শেয়ারিং করে নিজের কষ্টার্জিত আয়ের একটি অংশ দিয়ে – ওই শিক্ষার্থীর মাস্টার্স পরীক্ষার ফর্ম ফিলাপের সম্পূর্ণ টাকা প্রদান করেন। কোনো প্রচার কিংবা আনুষ্ঠানিকতা নয়, একজন শিক্ষার্থীর স্বপ্ন যেন অর্থাভাবে থেমে না যায়—এই মানবিক বোধ থেকেই তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
জিয়া হলের এক আবাসিক ছাত্র জানান, শিক্ষার্থীর আর্থিক সংকটের কথা জানতে পেরে তারিক বিষয়টিকে ব্যক্তিগত দায়িত্ব হিসেবে নেন। নিজের কষ্টার্জিত আয়ের একটি অংশ দিয়ে তিনি নিশ্চিত করেন, অন্তত অর্থের অভাবে যেন একটি শিক্ষাজীবন থেমে না যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র বলেন, আজকের সময়ে অনেক মেধাবী শিক্ষার্থী শুধু অর্থাভাবে উচ্চশিক্ষার পথে বাধার মুখে পড়ে। এমন পরিস্থিতিতে একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানো শুধু সহানুভূতির বিষয় নয়, এটি মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ।
তবে এ বিষয়ে তারিক বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর স্বপ্ন থেমে যাক, এটা আমি কখনোই চাই না। আমি নিজেও সংগ্রামের পথ পেরিয়ে এসেছি। তাই আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব, আমি শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। ছেলেটির সমস্যার কথা জানতে পেরে মনে হয়েছে, এটা আমার দায়িত্ব।
বিশ্ববিদ্যালয়জুড়ে ঘটনাটি ইতোমধ্যে ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে। অনেকেই বলছেন, রাজনীতি শুধু নেতৃত্বের প্রতিযোগিতা নয়; মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর নামও রাজনীতি। আর সেই জায়গা থেকেই তরিকুল ইসলাম তারিক দেখিয়েছেন, একজন ছাত্রনেতার প্রকৃত পরিচয় পদবিতে নয়, বরং মানুষের বিপদে তার অবস্থানে।
সৎচিন্তার একজন ছাত্রনেতা বাইক চালিয়ে উপার্জিত অর্থ দিয়ে সেই স্বপ্নকে আবারও এগিয়ে যাওয়ার শক্তি যোগালেন।
মানবিকতার এই ছোট্ট গল্প হয়তো মনে করিয়ে দেয়—পৃথিবী এখনো সুন্দর । কিছু মানুষ এখনো অন্যের স্বপ্নকে নিজের দায়িত্ব মনে করেন। সকল ছাত্রনেতার আদর্শ হোক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক ..।

বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন


















