‘তোমার জাদুকরী প্রতিভা ও বিনয় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে’-ইনফান্তিনো
মেসির অবসর ঘোষণা : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দিলেন আবেগঘন বার্তা । ছবি : সংগৃহীত
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দেওয়া একটি আবেগঘন বার্তা, যা তিনি আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের পর তাকে শ্রদ্ধা জানিয়ে এই কথা প্রকাশ করেছেন।
ফিফা বিশ্বকাপের ফাইনাল ২০২৬ স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর ৩৯ বছর বয়সী মেসি সোমবার গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান । এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে ইনফান্তিনো মেসির জাদুকরী ফুটবল ক্যারিয়ারের প্রশংসা করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
সোমবার আর্জেন্টিনার হয়ে ঐতিহাসিক অধ্যায়ের ইতি টানেন মেসি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ২০৭টি ম্যাচ খেলার পাশাপাশি তিনি করেছেন ১২৫ গোল। আন্তর্জাতিক পর্যায়ে তার অর্জনের মধ্যে রয়েছে ২০২২ সালের বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা।
ফিফা সভাপতি লেখেন, ‘অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন মেসি। তোমার পথচলা কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে এবং ফুটবলের সৌন্দর্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে।’
জিয়ান্নি ইনফান্তিনোর মেসির বিশ্বকাপ জয়, আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তির কথাও উল্লেখ করেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আরও লেখেন, ‘তোমার জাদুকরী প্রতিভা ও বিনয় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য এবং বিশ্বের প্রতিটি প্রান্তের সমর্থকদের একসূত্রে বাঁধার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য রইল অনেক শুভকামনা।’
২০০৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয় মেসির।
এরপর দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের প্রতিনিধিত্ব করেছেন। বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় একের পর এক হতাশার পর অবশেষে ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন তিনি।
এর মধ্য দিয়ে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের অন্যতম গৌরবময় অধ্যায় পূর্ণ করেন। আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ ম্যাচ ছিল ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনাল। সেই খেলায় স্পেনের কাছে হেরে যায় আর্জেন্টিনা।
মেসির অবসরের মধ্য দিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সফল আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি হলো। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ৩৯ বছর বয়সী এই তারকা ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যাবেন।
বিশ্বজুড়ে ফুটবল তারকা, খেলোয়াড় ও সমর্থকেরা মেসির অবদান এবং আর্জেন্টিনার হয়ে তার অসাধারণ পথচলা উদ্যাপন করছেন। এর মধ্যেই ইনফান্তিনোর এই শ্রদ্ধাঞ্জলি মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের গুরুত্বকে আরও একবার সামনে নিয়ে এসেছে।

বিগত সরকারের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে: প্রধানমন্ত্রী


















