রাজবাড়ী পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে ১২ জেলের কারাদণ্ড
রাজবাড়ী পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে জেলে গ্রেফতার । ছবি : সংগৃহীত
রাজবাড়ীর পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গতকাল মঙ্গলবার ২০ অক্টোবর বিকেল ৪টা থেকে গভীর রাত ১টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই যৌথ অভিযান চলে। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে সর্বমোট ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া অবৈধভাবে ব্যবহ্রত ২৫ হাজার মিটার জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ৩টি নৌকা নিলামে বিক্রি করা হয়। এদিন অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. মো. আশিকুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম, রায়হানুল ইসলাম।
মা ইলিশের প্রজনন সুরক্ষা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে রাজবাড়ী জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান তারা।
অভিযান চলাকালীন নদী থেকে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া মাছ ধরার ৩টি নৌকা জব্দ করে পরবর্তীতে নিলামে বিক্রি করা হয়েছে।
উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন সুনিশ্চিত করতে দেশজুড়ে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিনের জন্য ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় পদ্মাপাড়ে এই ধরনের নিয়মিত অভিযান চলমান থাকবে।

সুস্থ্য হয়ে উঠছেন ইলিয়াস কাঞ্চন, নিতে হচ্ছে না কেমোথেরাপি


















