শিরোনাম:

মোদির বাসভবনের কাছে মসজিদ উচ্ছেদের নোটিশ!

মোদির বাসভবনের কাছে মসজিদ উচ্ছেদের নোটিশ!

দিল্লির ঐতিহাসিক রেসকোর্স মসজিদ । ছবি ; সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের কাছাকাছি অবস্থিত দিল্লির ঐতিহাসিক রেসকোর্স মসজিদটিকে ৬ দিনের মধ্যে খালি করার উচ্ছেদ নোটিশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকারের ভূমি ও উন্নয়ন দপ্তর । এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে নোটিশের বিষয়টি এবং এর পেছনের পরিস্থিতি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মসজিদটির ইমাম মাওলানা মোহাম্মদ হারুনের অভিযোগ, গত ৭ অক্টোবর মসজিদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একই সঙ্গে ৬ দিনের মধ্যে মসজিদ প্রাঙ্গণ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মসজিদটি রক্ষার দাবিতে জমিয়ত উলামায়ে হিন্দের একটি প্রতিনিধিদল ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে সাক্ষাৎ করেছে।

কেন্দ্রীয় আবাসন ও নগরবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ভূমি ও উন্নয়ন দপ্তর দাবি করেছে, এই শতবর্ষী মসজিদটি সরকারি জমিতে কোনো অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে। তাই এটিকে ‘অননুমোদিত স্থাপনা’ বা জবরদখল হিসেবে চিহ্নিত করে ১৯ অক্টোবর, ২০২৬ তারিখে খালি করার নোটিশ দেওয়া হয়।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসিও মসজিদটি ভেঙে ফেলার আশঙ্কার খবরের মধ্যে রিজিজুর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। মসজিদটির আইনি মর্যাদা এবং জমির মালিকানা নিয়ে বিরোধই এখন এ বিতর্কের কেন্দ্রবিন্দু।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মসজিদটি নিয়ে তিনটি উদ্বেগের কথা তুলে ধরেন ওয়াইসি। তিনি বলেন, মসজিদটি সরকারি গেজেটে তালিকাভুক্ত ওয়াক্‌ফ সম্পত্তি। তা হলে ওয়াক্‌ফ বোর্ড কেন এ বিষয়ে হস্তক্ষেপ করেনি, সেই প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি বর্তমানে দিল্লিতে কোনো ওয়াক্‌ফ বোর্ড নেই বলেও উল্লেখ করেন ওয়াইসি।

বিতর্ক তীব্র হওয়ার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুকে বিষয়টিতে হস্তক্ষেপের আহ্বান জানান তিনি। একই দাবিতে জমিয়ত উলামায়ে হিন্দের প্রতিনিধিদলও মন্ত্রীর সঙ্গে দেখা করেছে।

মসজিদ কর্তৃপক্ষের দাবি, ওয়াক্‌ফ আইনের আওতায় সম্পত্তিটি সুরক্ষিত। তবে জমির আইনি মর্যাদা নিয়ে বিরোধ রয়েছে। উচ্ছেদের নোটিশ সম্পর্কে সরকারের আনুষ্ঠানিক অবস্থান এখনো স্পষ্ট নয়।

ছয় দিনের মধ্যে মসজিদ খালি করার নোটিশ দেওয়ার খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হুরিয়ত নেতা মিরওয়াইজ উমর ফারুকও।

মসজিদের ইমাম মোহাম্মদ হারুন এবং মুসলিম সংগঠনগুলোর দাবি, এই রেসকোর্স মসজিদটি ১০০ থেকে ১৫০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক স্থাপনা।

এটি ১৯৭৭ সাল থেকে ভারতের সরকারি গেজেটে তালিকাভুক্ত একটি ওয়াক্‌ফ সম্পত্তি। এছাড়া নয়াদিল্লি পৌর কাউন্সিল (NDMC)-এর অফিসিয়াল ওয়েবসাইটেও এটিকে সংরক্ষিত ঐতিহ্যবাহী সম্পত্তির (Heritage Property) তালিকায় অন্তর্ভুক্ত রাখা হয়েছে।

মিরওয়াইজ বলেন, দিল্লির ঐতিহাসিক রেসকোর্স মসজিদ, যা ১৯৭৭ সাল থেকে সরকারি গেজেটে তালিকাভুক্ত ওয়াক্‌ফ সম্পত্তি এবং ঐতিহ্যবাহী স্থাপনা, সেটিকে ছয় দিনের মধ্যে উচ্ছেদের মুখে পড়তে হচ্ছে—এটি গভীরভাবে উদ্বেগজনক।

সম্পত্তিটি রক্ষায় ওয়াক্‌ফ কর্তৃপক্ষের কথিত নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মুসলিমদের উপাসনালয়ের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে কি না, সেই প্রশ্নও রাখেন মিরওয়াইজ।

ওয়াক্‌ফ আইনের সংশোধনী এবং মুসলিমদের ধর্মীয় সম্পত্তির ওপর সরকার-মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে অধিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিরোধিতার প্রসঙ্গও তোলেন তিনি। মসজিদটি রক্ষায় বিভিন্ন মহল থেকে হস্তক্ষেপের দাবি ওঠার মধ্যেই তার এ বক্তব্য এল।

ভারতের অন্যতম বৃহৎ মুসলিম সংগঠন জামিয়াত উলামায়ে হিন্দ-এর একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিয়েছে। তারা মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করা এবং বিদ্যুৎ ও পানির সংযোগ দ্রুত সচল করার দাবি জানিয়েছে। মন্ত্রী রিজিজু বিষয়টি সমাধানে সম্ভাব্য সব ধরনের চেষ্টা করার আশ্বাস দিয়েছেন।

সুস্থ্য হয়ে উঠছেন ইলিয়াস কাঞ্চন, নিতে হচ্ছে না কেমোথেরাপি

মোদির বাসভবনের কাছে মসজিদ উচ্ছেদের নোটিশ!

দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে লন্ডনে চিকিৎসা নিচ্ছিলেন জনপ্রিয় অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চললেও আগের থেকে তিনি অনেক ভালো আছেন।

লিটন এরশাদ নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইলিয়াস কাঞ্চনের শারিরীক অবস্থা সম্পর্কে থার্ডআই অনলাইনকে আজ ২৫ অক্টোবর দুপুরে এই সুসংবাদ জানান।

লিটন এরশাদ বলেন, ‘নিরাপদ সড়ক চাই’  প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে এখন আর কেমোথেরাপি নিতে হচ্ছে না। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহর ইচ্ছায় কাঞ্চন ভাই আগের চেয়ে অনেক অনেক ভালো আছেন।

প্রায় ১০ মাসের চিকিৎসা নিয়ে গত আগস্টে দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। দিন সাতেক দেশে ছিলেন। ফিরে যাওয়ার পর তার কেমোথেরাপি নেওয়ার কথা থাকলেও সেটা আর লাগছে না।

লিটন এরশাদ আরও বলেন, কাঞ্চন ভাইয়ের ইমিনিউ থেরাপি দেয়ার কথা ছিল। এখন শুধু ঔষধের উপরই চলছে। কথাবার্তায় জড়তা অনেকটা কেটে যাচ্ছে। হাঁটাচলায় তিনি আগের চেয়ে অনেক স্বাভাবিক হয়ে আসছে।

ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক কালজয়ী অভিনেতা এবং সমাজসেবক। রূপালী পর্দার জনপ্রিয় এই নায়ক দীর্ঘ তিন দশক ধরে ঢালিউড মাতিয়েছেন এবং পরবর্তীতে নিজের ব্যক্তিগত ট্র্যাজেডিকে রূপ দিয়েছেন দেশের সবচেয়ে বড় সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ গড়ে তোলেন্।

থার্ডআই নিউজ পরিবার এই বরেণ্য শিল্পীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে।

দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ চালু হচ্ছে রিয়াদ বিমানবন্দর

মোদির বাসভবনের কাছে মসজিদ উচ্ছেদের নোটিশ!

ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রাণঘাতী হামলার কারণে টানা দুই সপ্তাহ বন্ধ থাকার পর, আজ রোববার ২৫ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। গত ১২ অক্টোবর বিমানবন্দরটিতে হুথিদের ভয়াবহ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও অন্তত ১৮ জন নিহত হওয়ার পর এর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল।

শনিবার (২৪ অক্টোবর) বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া এক আনুষ্ঠানিক ঘোষণার পর আজ থেকে নতুন টার্মিনাল বিন্যাসে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।

এক পোস্টে কর্তৃপক্ষ জানায়, ২৫ অক্টোবর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য টার্মিনাল-১ এবং সৌদি এয়ারলাইনস পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ ব্যবহার করা হবে।

এর আগে গত দুই সপ্তাহে রিয়াদ বিমানবন্দরকে লক্ষ্য করে একাধিকবার হামলা চালানোর খবর পাওয়া যায়। এসব হামলায় বিমানবন্দরটিতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় আরও অন্তত পাঁচজনের প্রাণহানির তথ্য দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে ফ্লাইট চলাচলের সর্বশেষ পরিস্থিতি ও যাত্রাসংক্রান্ত নির্দেশনা জানতে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিমানবন্দরটি আজ পুনরায় চালু করা হলেও নিরাপত্তা শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। বিমানবন্দর খোলার এই দিনটিতেও (রোববার) রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী।

হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি রিয়াদ বিমানবন্দরকে এখনও তাদের জন্য “সামরিক লক্ষ্যবস্তু” ও “অনিরাপদ” হিসেবে উল্লেখ করে সব আন্তর্জাতিক বিমান সংস্থাকে এটি ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছেন।

শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের আবাসিক ক্যাম্প

মোদির বাসভবনের কাছে মসজিদ উচ্ছেদের নোটিশ!

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে আজ (২৫ অক্টোবরথেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প।

আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আবাসিক ক্যাম্পের জন্য জড়ো হন ফুটবলাররা।

দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের এই আসরকে কেন্দ্র করে বাংলাদেশ দলের প্রস্তুতি ও বর্তমান প্রধান কোচ থমাস ডুলির অধীনে ডাক পাওয়া প্রাথমিক দলের খেলোয়াড়রা ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এই ক্যাম্পের জন্য রিপোর্ট করেছেন।

প্রথম দিনেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সব খেলোয়াড় এবং ইনজুরি কাটিয়ে ফেরা ডিফেন্ডার তপু বর্মন ক্যাম্পে যোগ দিয়েছেন। এছাড়া ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমও টিম হোটেলে রিপোর্ট করেছেন।

থমাস ডুলির ডাকা এই ২৮ সদস্যের প্রাথমিক দলে ২১ জন দেশের অভ্যন্তরীণ লিগের এবং ৭ জন প্রবাসী ফুটবলার রয়েছেন।

ক্যাম্প শুরুর প্রথম দিনেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে দলে শৃঙ্খলার ব্যাপারে কড়া বার্তা এবং ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।

তবে আসেননি শুকি ইতোফোসা। ফর্টিস এফসির দলের সঙ্গে গতকাল রাতেই ঢাকা এলেও এখন পর্যন্ত দলের সঙ্গে যোগ দেননি জাপান বংশোদ্ভুত এই ফুটবলার। ধারণা করা হচ্ছে, বিকেল নাগাদ ক্যাম্পে রিপোর্ট করবেন তারা।

×