শিরোনাম:

নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলা

নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ৭৭তম জন্মদিন উদযাপনে। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদযাপনের প্রাক্কালে তাঁর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে জেরুজালেমের জনপ্রিয় মাহানে ইয়েহুদা বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

নেতানিয়াহু যখন প্রচারণার অংশ হিসেবে ও জন্মদিন উদযাপনে বাজারটিতে যাচ্ছিলেন, তখন তাঁকে একনজর দেখতে জড়ো হওয়া হাজারো মানুষের ভিড় থেকে তাঁর গাড়িবহর লক্ষ্য করে একটি কাচের বোতল ছোড়া হয়।

নলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বোতল নিক্ষেপের পর নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যারিকেড টপকে ভিড়ের মধ্যে প্রবেশ করেন। বোতল নিক্ষেপকারীকে শনাক্ত করার চেষ্টা করেন তারা। এ সময় গাড়িবহর স্বাভাবিকভাবেই এগিয়ে যায়।

মাহানে ইয়েহুদা বাজারে পৌঁছালে নেতানিয়াহু ও তার স্ত্রী সারাকে জন্মদিনের সংগীত বাজিয়ে স্বাগত জানানো হয়। অনলাইনে প্রকাশিত ভিডিওতে নেতানিয়াহুকে ফুলের তোড়া হাতে জনতার উদ্দেশে নাড়তে এবং পরে সেটি ভিড়ের দিকে ছুড়ে দিতেও দেখা যায়।

বোতল নিক্ষেপের ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে অভিহিত করেছেন।

বেন-গভির বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উসকানি এবং তার ওপর এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি রয়েছে। তিনি বামপন্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, ‘কথা মানুষকে হত্যা করতে পারে।’

নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ, বাজারে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ মাহানে ইয়েহুদা বাজারে যাওয়ার আগে বৃহস্পতিবার তেল আবিবের হাতিকভা বাজারেও গিয়েছিলেন নেতানিয়াহু। সেখানে এক ক্ষুব্ধ ব্যক্তি তাকে প্রশ্ন করেন, ‘আপনি হামাসকে লাখ লাখ ডলার কেন পাঠিয়েছিলেন?’

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে এ ঘটনার দৃশ্য দেখা গেছে। ওই ব্যক্তি ঘটনাটি মুঠোফোনে ধারণ করতে গেলে সেখানে উপস্থিত লিকুদ পার্টির সমর্থকেরা তার হাত থেকে ফোন ফেলে দেন এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাজারে উপস্থিত ছিলেন নিহত জিম্মি গাই ইলুজের বাবা মিশেল ইলুজ, নিহত জিম্মি কারমেল গ্যাটের চাচাতো ভাই গিল ডিকম্যান এবং সাবেক জিম্মি মাতান জাঙ্গাউকারের মা আইনাভ জাঙ্গাউকার।

৭ অক্টোবরের হামলার সময় যারা ক্ষমতায় ছিলেন, তাদের সরকার থেকে সরে দাঁড়ানোর দাবি জানাতে সেখানে গিয়েছিলেন তারা। এ সময় মিশেল ইলুজের ওপর হামলার ঘটনা ঘটে। তবে হামলার সময় নেতানিয়াহু ওই এলাকায় ছিলেন না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইনাভ জাঙ্গাউকার লেখেন, নেতানিয়াহুকে সত্য কথাটি জানাতে তারা সেখানে গিয়েছিলেন। তাদের বক্তব্য, গণহত্যার জন্য নেতানিয়াহুও দায়ী এবং ৭ অক্টোবর যারা ক্ষমতার অবস্থানে ছিলেন, তাদের কারও সরকারের দায়িত্বে থাকা উচিত নয় বিশেষ করে প্রধানমন্ত্রীর।

জাঙ্গাউকার অভিযোগ করেন, সেখানে তাদের ‘বিশ্বাসঘাতক’ ও ‘রাষ্ট্রের শত্রু’ বলা হয়, তাদের দিকে থুতু ও সবজি ছোড়া হয়। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। তার ভাষ্য, শোকাহত অভিভাবক ও জিম্মিদের পরিবারের সদস্যদের বক্তব্য প্রকাশে বাধা দিতেই পুলিশকে সেখানে পাঠানো হয়েছিল।

মিশেল ইলুজও ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বন্দিদশায় ছেলেকে হারানো একজন শোকাহত বাবার ওপর সাধারণ নাগরিকদের হামলা চালানো লজ্জাজনক। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার ছেলেকে বন্দিদশায় মৃত্যুর মুখে ফেলে রেখেছিলেন এই অভিযোগ জানাতেই তিনি সেখানে গিয়েছিলেন।

ইসরায়েলের ডেমোক্র্যাটস দলের আইনপ্রণেতা বলেন, গাইকে পরিত্যাগ করার জন্য যেমন দায়ীদের জবাবদিহি করতে হবে, তেমনি তার বাবার ওপর যারা সহিংসতা চালিয়েছে, তাদেরও নিন্দা জানানো উচিত।

সুস্থ্য হয়ে উঠছেন ইলিয়াস কাঞ্চন, নিতে হচ্ছে না কেমোথেরাপি

নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলা

দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে লন্ডনে চিকিৎসা নিচ্ছিলেন জনপ্রিয় অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চললেও আগের থেকে তিনি অনেক ভালো আছেন।

লিটন এরশাদ নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইলিয়াস কাঞ্চনের শারিরীক অবস্থা সম্পর্কে থার্ডআই অনলাইনকে আজ ২৫ অক্টোবর দুপুরে এই সুসংবাদ জানান।

লিটন এরশাদ বলেন, ‘নিরাপদ সড়ক চাই’  প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে এখন আর কেমোথেরাপি নিতে হচ্ছে না। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহর ইচ্ছায় কাঞ্চন ভাই আগের চেয়ে অনেক অনেক ভালো আছেন।

প্রায় ১০ মাসের চিকিৎসা নিয়ে গত আগস্টে দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। দিন সাতেক দেশে ছিলেন। ফিরে যাওয়ার পর তার কেমোথেরাপি নেওয়ার কথা থাকলেও সেটা আর লাগছে না।

লিটন এরশাদ আরও বলেন, কাঞ্চন ভাইয়ের ইমিনিউ থেরাপি দেয়ার কথা ছিল। এখন শুধু ঔষধের উপরই চলছে। কথাবার্তায় জড়তা অনেকটা কেটে যাচ্ছে। হাঁটাচলায় তিনি আগের চেয়ে অনেক স্বাভাবিক হয়ে আসছে।

ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক কালজয়ী অভিনেতা এবং সমাজসেবক। রূপালী পর্দার জনপ্রিয় এই নায়ক দীর্ঘ তিন দশক ধরে ঢালিউড মাতিয়েছেন এবং পরবর্তীতে নিজের ব্যক্তিগত ট্র্যাজেডিকে রূপ দিয়েছেন দেশের সবচেয়ে বড় সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ গড়ে তোলেন্।

থার্ডআই নিউজ পরিবার এই বরেণ্য শিল্পীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে।

দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ চালু হচ্ছে রিয়াদ বিমানবন্দর

নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলা

ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রাণঘাতী হামলার কারণে টানা দুই সপ্তাহ বন্ধ থাকার পর, আজ রোববার ২৫ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। গত ১২ অক্টোবর বিমানবন্দরটিতে হুথিদের ভয়াবহ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও অন্তত ১৮ জন নিহত হওয়ার পর এর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল।

শনিবার (২৪ অক্টোবর) বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া এক আনুষ্ঠানিক ঘোষণার পর আজ থেকে নতুন টার্মিনাল বিন্যাসে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।

এক পোস্টে কর্তৃপক্ষ জানায়, ২৫ অক্টোবর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য টার্মিনাল-১ এবং সৌদি এয়ারলাইনস পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ ব্যবহার করা হবে।

এর আগে গত দুই সপ্তাহে রিয়াদ বিমানবন্দরকে লক্ষ্য করে একাধিকবার হামলা চালানোর খবর পাওয়া যায়। এসব হামলায় বিমানবন্দরটিতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় আরও অন্তত পাঁচজনের প্রাণহানির তথ্য দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে ফ্লাইট চলাচলের সর্বশেষ পরিস্থিতি ও যাত্রাসংক্রান্ত নির্দেশনা জানতে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিমানবন্দরটি আজ পুনরায় চালু করা হলেও নিরাপত্তা শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। বিমানবন্দর খোলার এই দিনটিতেও (রোববার) রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী।

হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি রিয়াদ বিমানবন্দরকে এখনও তাদের জন্য “সামরিক লক্ষ্যবস্তু” ও “অনিরাপদ” হিসেবে উল্লেখ করে সব আন্তর্জাতিক বিমান সংস্থাকে এটি ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছেন।

শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের আবাসিক ক্যাম্প

নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলা

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে আজ (২৫ অক্টোবরথেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প।

আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আবাসিক ক্যাম্পের জন্য জড়ো হন ফুটবলাররা।

দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের এই আসরকে কেন্দ্র করে বাংলাদেশ দলের প্রস্তুতি ও বর্তমান প্রধান কোচ থমাস ডুলির অধীনে ডাক পাওয়া প্রাথমিক দলের খেলোয়াড়রা ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এই ক্যাম্পের জন্য রিপোর্ট করেছেন।

প্রথম দিনেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সব খেলোয়াড় এবং ইনজুরি কাটিয়ে ফেরা ডিফেন্ডার তপু বর্মন ক্যাম্পে যোগ দিয়েছেন। এছাড়া ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমও টিম হোটেলে রিপোর্ট করেছেন।

থমাস ডুলির ডাকা এই ২৮ সদস্যের প্রাথমিক দলে ২১ জন দেশের অভ্যন্তরীণ লিগের এবং ৭ জন প্রবাসী ফুটবলার রয়েছেন।

ক্যাম্প শুরুর প্রথম দিনেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে দলে শৃঙ্খলার ব্যাপারে কড়া বার্তা এবং ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।

তবে আসেননি শুকি ইতোফোসা। ফর্টিস এফসির দলের সঙ্গে গতকাল রাতেই ঢাকা এলেও এখন পর্যন্ত দলের সঙ্গে যোগ দেননি জাপান বংশোদ্ভুত এই ফুটবলার। ধারণা করা হচ্ছে, বিকেল নাগাদ ক্যাম্পে রিপোর্ট করবেন তারা।

×