শিরোনাম:

সর্বোচ্চ দাম শরীফুলের, ২ কোটি’র ঘরে তাসকিন ও তানজিদ

সর্বোচ্চ দাম শরীফুলের, ২ কোটি’র ঘরে  তাসকিন ও তানজিদ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘ডমেস্টিক থ্রি’ (ডি-থ্রি) ট্রফির নিলামে খেলোয়াড়দের দলে নেওয়ার ক্ষেত্রে তুমুল কাড়াকাড়ি দেখা গেছে।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার একটি হোটেলে আয়োজিত এই নিলামের শীর্ষ ক্রিকেটারদের দল ও পয়েন্ট নির্ধারণ করা হয়।সিটিজেনস ব্যাংকের আয়োজনে সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ডি থ্রি ট্রফির নিলামে ‘এ’ শ্রেণি থেকে সর্বোচ্চ দাম পেয়েছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। তাকে দলে নিতে ২ কোটি ৩০ লাখ পয়েন্ট খরচ করেছে একটি ফ্র্যাঞ্চাইজি।

‘এ’ শ্রেণি থেকে তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ওয়ালটন গ্রুপ। অন্যদিকে, জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে দলে নিয়েছে ফরচুন গ্রুপ।

উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসানকে ২ কোটি, ব্যাটার নাজমুল হোসেন শান্তকে ১ কোটি ৫৫ লাখ, অলরাউন্ডার সৌম্য সরকারকে ৭৫ লাখ এবং লেগ স্পিনার রিশাদ হোসেনকে ৬০ লাখ পয়েন্টে দলে পেয়েছে তারা।

অলরাউন্ডার মেহেদী হাসানকে ১ কোটি ৬০ লাখ পয়েন্টে দলে নিয়েছে এইস ব্লুস্টার্স। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে ৮০ লাখ এবং বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ৭০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট।

উইকেটকিপার-ব্যাটার জাকের আলীকে ১ কোটি ৮০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য বরাদ্দ রয়েছে ১০ কোটি পয়েন্ট।

ছয় দলের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ৩১ ডিসেম্বর। ফাইনালের জন্য ২০২৭ সালের ১ জানুয়ারি রাখা হয়েছে বিকল্প দিন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আদলে আয়োজন করা হবে এই প্রতিযোগিতা। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে প্লে-অফে।

ডিজিটাল বিয়ে

৯৯৯ টাকা দেনমোহর : অভিনেতা সুজাত শিমুল ও অভিনেত্রী জান্নাতুন নেছা

সর্বোচ্চ দাম শরীফুলের, ২ কোটি’র ঘরে  তাসকিন ও তানজিদ

অভিনেতা শিমুল ও অভিনেত্রী জান্নাতুন নেছা ।

মঞ্চ ও টেলিভিশন নাটকের পরিচিত মুখ অভিনেতা সুজাত শিমুল এবং থিয়েটার ও আবৃত্তিকর্মী জান্নাতুন নেছা মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

শনিবার (২৪শে অক্টোবর)সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অত্যন্ত ঘরোয়াভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়েতে বর-কনের পরিবারের সদস্যদের পাশাপাশি বরেণ্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ এবং লেখক-সাংবাদিক আনিসুল হক উপস্থিত ছিলেন।

সামাজিকভাবে প্রচলিত লাখ লাখ টাকার দেনমোহরের রীতির বাইরে গিয়ে কেন এই ব্যতিক্রমী “৯৯৯ টাকা” বেছে নিলেন, সে বিষয়ে অভিনেতা সুজাত শিমুল বেশ কিছু চমৎকার ও গভীর ভাবনার কথা জানিয়েছেন।

সুজাত শিমুল বলেন, দুই পরিবারের স্বজনদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে। তবে ডিসেম্বর মাসে সহকর্মী ও সতীর্থদের নিয়ে বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।

নিজের ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন, একান্তই পরিবারের স্বজনদের উপস্থিতিতে এই আয়োজন স্বল্প পরিসরে সম্পন্ন হয়েছে। ডিসেম্বর মাসে আপনাদের (সহকর্মী-সতীর্থ) সবাইকে নিয়ে মূল আয়োজন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের দাম্পত্য জীবন সুখের হয়।’

মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের সিদ্ধান্তের পেছনের ভাবনাও জানিয়েছেন সুজাত। তার ভাষ্য, ‘আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি। বিয়ের মধ্যদিয়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, একধরনের পরিপূর্ণতা আসে। অন্যদিকে আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে ৯৯৯ নম্বরে ফোন করি; সেখান থেকেই ট্রিপল নাইন ধারণাটা আসে।’

দেনমোহরের অঙ্কটি বেছে নেওয়ার পেছনে আরও একটি বার্তা দিতে চেয়েছেন অভিনেতা। তিনি বলেন, ‘সবচেয়ে বড় যে বার্তা দিতে চেয়েছি, আমরা বিয়েতে কাবিন করতে গিয়ে এত লাখ টাকা, এত লাখ টাকা- এর মধ্যে যেন মনে হয়, একটা বিনিময় কিংবা আস্থা-অনাস্থার বিষয় সামাজিকভাবে হয়ে আসছে। আমার কাছে মনে হচ্ছে, নারী হিসেবে একটা সাহস- ৯৯৯ টাকা কাবিনে বিয়ে করছে। অনেক কিছু মিলেই এই ৯৯৯ টাকার ভাবনাটা এসেছে।’

সুজাত শিমুল ও জান্নাতুন নেছার বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদসহ আরও অনেকে।

নতুন জীবনের শুরুতে দাম্পত্য সুখ ও সবার দোয়া চেয়েছেন অভিনেতা। ডিসেম্বরের বড় আয়োজন ঘিরেও এখন অপেক্ষায় রয়েছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

সর্বোচ্চ দাম শরীফুলের, ২ কোটি’র ঘরে  তাসকিন ও তানজিদ

আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা’২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করলেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্ব প্রতিষ্ঠানটির ৭ম থেকে ৯ম শ্রেণির বাছাই করা সেরা শিক্ষার্থী এবং শিক্ষকরা পরিদর্শনে অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। নতুন প্রজন্মকে বঙ্গভবন ও রাষ্ট্রের ইতিহাস-ঐতিহ্য বিষয়ে আগ্রহী করে তুলতে অভিনব এ আয়োজনে পরিদর্শনে আসা শিক্ষার্থীরা এই প্রথম রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপচারিতার সুযোগ পান।

রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে গুরুজন ও শিক্ষকদের যথাযথ সম্মান করার পাশাপাশি সন্তানের জন্য বাবা-মায়ের আত্মত্যাগের কথা স্মরণে রেখে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজেদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে যেমন বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে, তেমনি জাতির প্রত্যাশাও পূরণ হবে।

রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন শুধু একটি ভবন নয়, এটি রাষ্ট্রের প্রতীক, ইতিহাসের স্বাক্ষী।

ভবিষ্যতে পালাক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনে নিয়ে আসা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গভবন নিয়ে, রাষ্ট্র নিয়ে, ভবিষ্যতের নেতৃত্ব নিয়ে যেন তোমাদের আগ্রহ সৃষ্টি হয়, সে জন্যই আজ তোমাদের এই পরিদর্শন।’

এ সময় রাষ্ট্রপতি বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ হয়ে নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান।

সাক্ষাতকালে রাষ্ট্রপতির সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে সাংবাদিক শফিকুর রহমান শেষ নিদ্রায়

সর্বোচ্চ দাম শরীফুলের, ২ কোটি’র ঘরে  তাসকিন ও তানজিদ

বিশিষ্ট সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় ফরিদগঞ্জের বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা ও গার্ড অব অনার অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের দ্বিতীয় জানাজা নিজ গ্রামে। ছবি : সংগৃহীত

জানাজার আগে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে জানাজা শেষে, তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বনানীতে নিজ বাসার বাথরুমে হার্ট অ্যাটাক করে পড়ে গিয়ে গুরুতর আহত হন শফিকুর রহমান। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান :

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান ২৪ অক্টোবর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় তিনি দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। স্বাধীনতার পর তিনি পত্রিকাটিতে স্থায়ীভাবে যোগ দেন এবং টানা ৩২ বছর কর্মরত থাকার পর ২০০২ সালে অবসর নেন।

তিনি ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন।
তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সিটিজেন টিভি’-র চেয়ারম্যান ও প্রধান সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন। সাংবাদিকতায় উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি যুক্তরাজ্য, জাপান ও জার্মানি সফর করেন।

×