শিরোনাম:

মে দিবস আলোচনা সভায় সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন

৩২ বছরের সংগ্রামের অভিজ্ঞতার আলোকে ইলিয়াস কাঞ্চন আজ রাজনীতির মাঠে

৩২ বছরের সংগ্রামের অভিজ্ঞতার আলোকে ইলিয়াস কাঞ্চন আজ রাজনীতির মাঠে

মহান মে দিবস উপলক্ষে শনিবার (৩ মে)  জাতীয় প্রেসক্লাবে জনতা পার্টি বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষনে পার্টির নির্বাহী চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন বলেছেন, আমাদের নেতা ইলিয়াস কাঞ্চন তাঁর প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চাই আন্দোলনের ৩২ বছরের সংগ্রামের অভিজ্ঞতার আলোকে আজ রাজনীতির মাঠে এসেছেন। আমরা তাঁর নেতৃত্বে শ্রমিকের ন্যায্য পাওনা এবং অধিকার আদায়ে মাঠে-ময়দানে লড়াই চালিয়ে যাবো।

 

আলোচনা সভায় বিশিষ্ট বুদ্ধিজীবী বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, রাজনৈতিক দলগুলোর সক্রিয় তৎপরতা ছাড়া শ্রমিকের ভাগ্যোউন্নয়ন সম্ভব নয়। শ্রমিকের বিষয়ে রাজনৈতিক দলগুলো খোঁজ খবর রাখতে হবে। ট্রেড ইউনিয়নগুলো সরকার এবং মালিক দ্বারা প্রভাবিত। তিনি দুঃখ করে বলেছেন, রাজনৈতিক দলগুলো আর রাজনীতিতে নাই। হারিয়ে ফেলেছে রাজনীতি। সে কারনেই শ্রমিকদের স্বার্থের কথা কেউ ভাবছে না।

অনুষ্ঠানের শুরুতে জেপিবি’র মহাসচিব শওকত মাহমুদ দলের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের লিখিত একটি বক্তব্য পড়ে শোনান।

সভায় সভাপতির ভাষনে পার্টির নির্বাহী চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন বলেছেন, আমাদের নেতা ইলিয়াস কাঞ্চন তাঁর প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চাই আন্দোলনের ৩২ বছরের সংগ্রামের অভিজ্ঞতার আলোকে আজ রাজনীতির মাঠে এসেছেন। আমরা তাঁর নেতৃত্বে শ্রমিকের ন্যায্য পাওনা এবং অধিকার আদায়ে মাঠে-ময়দানে লড়াই চালিয়ে যাবো। আমরা মনে করি শ্রমিকের ন্যায্য পাওনা এবং অধিকার না দিলে বাংলাদেশ এগোবে না। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা যে রাজনৈতিক যাত্রা শুরু করেছি সমাজে-দেশে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের অধিকার আদায়ে লড়াই-সংগ্রাম চালিয়ে যাবো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে  জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ বলেন, শ্রমিকদের স্বার্থের কথা জেপিবি সবসময় বলবে। শ্রমিকদের অধিকার আদায়ে মহান মে দিবসে জেপিবির লক্ষ্য হচ্ছে ন্যায্যতার বাংলাদেশ গড়ে তোলা। তিনি নতুন রাজনৈতিক দল জেপিবি প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আমরা নতুন বাংলাদেশকে গড়ে তুলতে চাই অভ‚তপূর্ব কর্মযজ্ঞে। এ জন্য শুধু চাই ঈমানি অঙ্গীকার ও পরিকল্পনা।

তিনি আরো বলেন,অন্যান্য দলের তুলনায় আমাদের পার্থক্য হবে নিখাদ দেশপ্রেম, চিন্তা-চেতনায় স্বচ্ছতা ও সাহসিকতা, দলের ভেতরে-বাইরে গণতন্ত্রের অব্যাহত চর্চা, উচ্চারণে-কর্মে-জনসেবায় অভিন্ন লক্ষ্যাভিসারী হওয়া। জনগণকে রাষ্ট্রের মালিকানা ও নীতির্নিধারণের অধিকার ফিরিয়ে দেয়া। প্রবীণদের পরামর্শে, প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণে তরুণদের সঙ্গে নিয়ে জ্ঞানে-বিজ্ঞানে ও উন্নয়নে আমরা জাতিকে তুলে দিতে চাই প্রত্যাশার নব সোপানে। সত্যিকার অর্থে দেখতে চাই ইনসাফ সমৃদ্ধ দৃঢ় সার্বভৈৗমত্বে বলীয়ান নতুন শক্তি হিসেবে এক নিরাপদ বাংলাদেশকে।

আলোচনাসভায় আরো বক্তব্য রেখেছেন বিশিষ্ট সাংবাদিক ও শ্রম বিষয়ক বিশেষজ্ঞ কাজী আবদুল হান্নান, দলের উপদেষ্টা ও ফরহাত হোসেন মাহবুব, উপদেষ্টা মেজর (অবঃ) মুজিব, ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, ভাইস চেয়ারম্যান নির্মল চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভকেট ওয়ালিউর রহমান, ভাইস চেয়ারম্যান সৈয়দ আজিজুল নাহার, সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব এডভকেট রাজা জাকির হোসেন, যুগ্ম মহাসচিব নাজমুল আহসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেপিবি’র সমন্বয়ক নুরুল কাদের সোহেল।

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

৩২ বছরের সংগ্রামের অভিজ্ঞতার আলোকে ইলিয়াস কাঞ্চন আজ রাজনীতির মাঠে

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি ও তফসিল নির্ধারণের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠকে বসতে যাচ্ছে।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সাথে সাক্ষাৎ করার নিয়ম রয়েছে। সেই প্রথা অনুযায়ী এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সেই মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সিইসি ও অন্য কমিশনারেরা সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

দেশের সংবিধানের নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এ জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এর ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। সেই জায়গায় সংবিধানের আলোকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান আছে।

ভারত মন্ত্রীর পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট বিজেপি এমপি সারঙ্গীর কন্যা অর্চিতা সারঙ্গী

৩২ বছরের সংগ্রামের অভিজ্ঞতার আলোকে ইলিয়াস কাঞ্চন আজ রাজনীতির মাঠে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে খোঁটা দিয়েছেন বিজেপি এমপি সারঙ্গীর কন্যা অর্চিতা সারঙ্গী। ছবি : সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপি অপরাজিতা সারঙ্গীর কন্যা অর্চিতা সারঙ্গীর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট কেন্দ্র করে রাজনীতি ও সামাজিক মাধ্যমে ব্যাপক জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

প্রশ্নফাঁস বিতর্কের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সংবাদ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে অর্চিতা লেখেন, কোনো চাপের মুখেও তিনি এই পোস্ট মুছে ফেলবেন না।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া সেই পোস্টে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ব্যক্তিগত সহকারীকে (পিএ) উদ্দেশ করে অর্চিতা লেখেন, ‘ডিপির (ধর্মেন্দ্র প্রধান) পিএর উদ্দেশে বলছি, যিনি নিশ্চিতভাবেই আমার মাকে মেসেজ পাঠাবেন এই আগের স্টোরিটি ডিলিট করার জন্য (এমনটি আগেও ঘটেছে)—অযথা কষ্ট করবেন না, আমি এটি ডিলিট করব না। জয় জগন্নাথ! জয় হিন্দ!’

মেডিকেল প্রবেশিকা ‘নিট’ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে রাজধানী দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে গত শনিবার বিকেলে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মন্ত্রী পদত্যাগের পরপরই সেই খবর সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন অর্চিতা।

কলকাতা উপ-হাইকমিশনের প্রেস সচিব হলেন মারুফা

৩২ বছরের সংগ্রামের অভিজ্ঞতার আলোকে ইলিয়াস কাঞ্চন আজ রাজনীতির মাঠে

বেসরকারি টেলিভিশন নিউজ ২৪-এর বিশেষ প্রতিনিধি উম্মে মারুফা - কলকাতা উপ-হাইকমিশনের প্রেস সচিব

ভারতের কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব বা প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন উম্মে মারুফা।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই চুক্তিভিত্তিক বেসরকারি টেলিভিশন নিউজ ২৪-এর বিশেষ প্রতিনিধি উম্মে মারুফাকে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার যোগদানের তারিখ থেকে এক বছরের চুক্তিতে মারুফাকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মারুফাকে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

×