শিরোনাম:

জামিনের পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন নুসরাত ফারিয়া

জামিনের পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন নুসরাত ফারিয়া

আজ মঙ্গলবার ( ২০ মে ) বিকেল সাড়ে ৩টায় কারাগার থেকে মুক্তি পেয়েছে। মুক্তি পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নুসরাত ফারিয়া।  পাশাপাশি শারীরিক অসুস্থতার কথাও জানান নুসরাত।

 

মুক্তি পর ( ২০ মে ) বিকালে তার ফেসবুক পেইজে  স্ট্যাটাস দেন নুসরাত ফারিয়া। তাতে তিনি লেখেন, ‘সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যারা আমার পাশে ছিলেন। শারীরিকভাবে অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে।  তার এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে মন্তব্যের ঝড় বয়ে যায়। অনেকেই মন্তব্য করে শুভকামনা এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন।

 

 

 

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির ও কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার কাওয়ালীন নাহার এ তথ্য নিশ্চিত করে বলেন,হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তারকৃত চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনের পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

 

 

 

উল্লেখ্য চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে মঙ্গলবার (২০ মে) সকালে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে অভিনেত্রীর জামিন মঞ্জুর করেন।

 

 

 

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার পক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান বলেছেন,  ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যে দেশেই ছিলেন না, তাকে গ্রেফতার করাটা যুক্তিযুক্ত ছিল না। জুলাইয়ের ৯ তারিখ থেকে ১৪ আগস্ট পর্যন্ত অভিনেত্রী ফারিয়া কানাডায় অবস্থান করছিলেন। ছাত্র আন্দোলনের সময় বিদেশে থেকেও তিনি তাদের পক্ষে সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান জানিয়েছিলেন। এ মর্মে আদালত সন্তুষ্ট হয়ে উনার জামিন মঞ্জুর করেছেন‘।

 

খামেনিকে হত্যা ‘নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের’ ‘নির্লজ্জ লঙ্ঘন’: পুতিন

জামিনের পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন নুসরাত ফারিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে মার্কিন ও ইসরায়েলি হামলায় হত্যার ঘটনাকে নৈতিকতা ও আইনের ‘সিনিক্যাল লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছেন। খবর এএফপি

ক্রেমলিন দ্বারা প্রকাশিত তার ইরানি সমকক্ষ মাসউদ পেজেশকিয়ানকে লেখা একটি চিঠিতে, পুতিন খামেনেইর হত্যার জন্য ‘গভীর শোক’ প্রকাশ করেছেন, বলছেন যে এই হত্যাকাণ্ড মানব নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সমস্ত নিয়মের ‘সিনিক্যাল লঙ্ঘন’ করে করা হয়েছে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

জামিনের পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন নুসরাত ফারিয়া

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

অর্থমন্ত্রীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান। তিনি গণমাধ্যমকে জানান, নিউমোনিয়ার সংক্রমণ দেখা দেওয়ায় মন্ত্রীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে এবং তিনি চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে নতুন সরকার গঠিত হলে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

খামেনির হত্যা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা: ইরানের প্রেসিডেন্ট

জামিনের পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন নুসরাত ফারিয়া

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রবিবার বলেছেন যে মার্কিন ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা।

রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেছেন “ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বব্যাপী শিয়াদের একজন বিশিষ্ট নেতার হত্যাকাণ্ডকে মুসলমানদের বিরুদ্ধে এবং বিশেষ করে বিশ্বব্যাপী শিয়াদের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধের ঘোষণা হিসেবে দেখা হচ্ছে,”।

পেজেশকিয়ান বলেছেন যে সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামিক প্রজাতন্ত্রের অধিকার এবং দায়িত্ব।

“ইসলামিক প্রজাতন্ত্র ইরান এই ঐতিহাসিক অপরাধের অপরাধী এবং পরিকল্পনাকারীদের প্রতিশোধ নেওয়াকে তার বৈধ দায়িত্ব এবং অধিকার বলে মনে করে,” পেজেশকিয়ান বলেছেন।

×